সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিবারের সামনেই রণবীরের ঠোঁটে ঠোঁট রাখলেন রশ্মিকা মান্দানা। তার পরই টুক করে বিমানে চড়ে উড়ে গেলেন আকাশপথে। সেখানেও ককপিটে বসে চুমু! তার পর বরফ ঘেরা পাহাড়ি মাঝে রণবীরের গলায় মালা। সেখানেও চুমু। একের পর এক চুমু ভরা রশ্মিকা ও রণবীরের ভিডিও এখন টক অফ দ্য টাউন। সঙ্গে অ্য়ানিমেল ছবি হুয়া ম্য়ায়ও সুপারহিট হওয়ার তালিকায় ইতিমধ্য়েই নাম লিখিয়ে ফেলেছে।
বুধবার মুক্তি পেল রণবীর ও রশ্মিকা অভিনীত নতুন ছবি ‘অ্যানিমেল’-এর গান ‘হুয়া ম্যায়’। সেই গানের একটি ঝলকেই রশ্মিকাকে ঠোঁটঠাসা চুমু খেলেন রণবীর। আর সেই গানের ভিডিও ঘিরেই একেবারে হইচই পড়ে গেল বলিপাড়ায়।
[আরও পড়ুন: ‘প্রয়োজনে আবারও প্রতিবাদী মঞ্চে যাব’, টেলি সম্মান পেয়েও সোজাসাপটা কৌশিক সেন]
‘অ্যানিম্যাল’ (Animal), যেমন সিনেমার নাম, তেমনই রণবীর কাপুরের অবতার। চোখেমুখে হিংস্রতার ছাপ। ভয়াল চেহারা। এক নজরে অভিনেতাকে দেখে চেনা দায় ছিল ‘অ্যানিম্যাল’-এর পয়লা ঝলকে। এবার নতুন পোস্টারে আরও রোমহর্ষক রণবীর (Ranbir Kapoor)। ঠোঁটে জ্বলন্ত সিগারেট! চোখে কালো রোদচশমা নিয়ে বন্য অবতারে ধরা দিলেন ‘অ্যানিম্যাল’ অভিনেতা। একটা মানুষের বন্য হওয়ার নেপথ্যের কাহিনি ফুটে উঠল টিজারে।
[আরও পড়ুন: গোপনে মা হলেন বিদ্যা বালন! মেয়ের ছবি ভাইরাল হতেই মুখ খুললেন অভিনেত্রী]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে