সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কয়েক মাস ধরেই বলিপাড়ায় ঐশ্বর্য ও অভিষেক বচ্চনের সম্পর্কের ফাটল নিয়ে নানা গুঞ্জন। নিন্দুকরা যখন ঐশ্বর্য ও অভিষেকের দাম্পত্য কলোহের চর্চায় ব্যস্ত, ঠিক তখনই আদিত্য চোপড়ার ঘরনি অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের (Rani Mukerji) এক মন্তব্য নিয়ে হইচই পড়ে গেল বিনোদুনিয়ায়।
তা কী বললেন রানি? যা নিয়ে এত হইচই!
সম্প্রতি গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে হাজির ছিলেন রানি। সেখানেই এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রানি বললেন, খুশি থাকতে হলে ডিভোর্স দরকার। রানির এই কথা নিন্দুকরা একেবারে লুফে নিলেন। সঙ্গে সঙ্গে বলিপাড়ায় নতুন গুঞ্জন। তাহলে কী আদিত্য চোপড়ার সঙ্গে অশান্তি অভিনেত্রীর?

[আরও পড়ুন: ‘ডাঙ্কি’র কাজ থামিয়েই ২৬/১১-র বীর যোদ্ধাদের জন্য ছুটলেন ‘জওয়ান’ শাহরুখ, কোথায় গেলেন?]
গুঞ্জনপাড়ায় এমন খবর ছড়িয়ে পড়ার আগে পুরো বিষয়টা সামলে নিলেন রানি নিজেই। আসলে ডিভোর্সের কথা রানি বলেছেন, করণ জোহরের ছবি ‘কভি অলবিদা না কহেনা’ প্রসঙ্গে। সাক্ষাৎকারে রানি জানান, ”করণ জোহরের কভি অলবিদা না কহেনা ছবি যখন মুক্তি পায়, তখন এই ছবির গল্প সবাইকে চমকে দিয়েছিল। এমনকী, সেই সময় জানতে পেরেছিলাম এই ছবি দেখে, অনেকেই তাঁদের তিক্ত দাম্পত্য থেকে বেরিয়ে নতুন পজিটিভ একটা সম্পর্কে জড়িয়েছে। আসলে করণের এই ছবি খুশি থাকার কথা বলে, নিজেকে সুখী করার কথা বলে। যেটা তো অন্যায় নয়।”
রানি আরও বলেন, ”এই ছবিতে মহিলাদের ব্যক্তিগত ইচ্ছে, অনিচ্ছা তুলে ধরা হয়। যা কিন্তু সেই সময় দাঁড়িয়ে অনেকটাই সাহসী ছবি ছিল। আসলে কভি অলবিদা না কহেনা সময়ের আগে তৈরি হওয়া একটা ছবি।”
২০১৪ সালের এপ্রিল মাসের ২১ তারিখ যশ চোপড়াপুত্র পরিচালক ও প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন রানি মুখোপাধ্যায়। আদিত্য ও রানির একটি কন্যাসন্তানও রয়েছে, যার নাম আদিরা। খুব একটা সিনেমার পর্দায় রানিকে দেখা যায় না। ছবি করেন খুব বেছে। চলতি বছরের মার্চ মাসে মুক্তি পাওয়া ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’ ছবিতে শেষ দেখা গিয়েছে রানিকে।
[আরও পড়ুন: রশ্মিকা-ক্যাটরিনার পর এবার আলিয়ার ডিপফেক ভিডিও, ভক্তরা দুষছেন রণবীরকে! কেন জানেন?]
সর্বশেষ খবর
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের
-
বাংলার ভাষাবিদের ইতালি জয়, সাঁওতালি ভাষা ও সাহিত্যে প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক পুরস্কার!
-
২ তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার হতেই পদত্যাগের ঢল! ডামাডোম পানিহাটি পুরসভায়
-
একাধিক বিয়ে, পরকীয়ার ‘নেশা’, ক্ষোভে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
-
এবার ঝাড়গ্রামে বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল জাতীয় সড়কের ধারে গজিয়ে ওঠা দোকানপাট!