Ranveer Allahbadia

রণবীরকে টানতে টানতে নিয়ে গেল অসম পুলিশ! চারঘণ্টা জিজ্ঞাসাবাদ বিতর্কিত ইউটিউবারকে

বৃহস্পতিবার জাতীয় মহিলা কমিশনের মুখোমুখি হন রণবীর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৮, ২০২৫, ১৩:০৮

options
link
রণবীরকে টানতে টানতে নিয়ে গেল অসম পুলিশ! চারঘণ্টা জিজ্ঞাসাবাদ বিতর্কিত ইউটিউবারকে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসম পুলিশের জেরার মুখে জনপ্রিয় পডকাস্টার ও ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। বৃহস্পতিবার জাতীয় মহিলা কমিশনের মুখোমুখি হয়েছিল তিনি। শুক্রবার তিনি গিয়েছিলেন অসম পুলিশের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতেই। আর সেখানেই দেখা গেল, তাঁকে রীতিমতো ধাক্কা দিতে দিতে নিয়ে যাচ্ছে পুলিশ। সব মিলিয়ে চারঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।

Advertisement

‘বাবা-মায়ের যৌনতা দেখবে?’ ইউটিউবার, পডকাস্টার রণবীর এলাহাবাদিয়ার এহেন মন্তব্যে তোলপাড় দেশ। নিন্দার ঝড় উঠেছে সমাজমাধ্যমে, যেখান থেকে উত্থান রণবীরের। অসম থেকে মহারাষ্ট্র, দেশের একাধিক থানায় দায়ের হয়েছে এফআইআর। এই পরিস্থিতিতে শুক্রবার অসমে যান রণবীর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিসের তরফে জানানো হয়েছে, সেদিন সকাল সাড়ে বারোটা নাগাদ রণবীর থানায় আসেন। এরপর চারঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করেছেন। সমস্ত প্রশ্নেরই উত্তর দিয়েছেন। আগামিদিনেও তাঁকে ডাকা হলে তিনি সমস্ত রকম সহযোগিতা করবেন বলে কথা দিয়েছেন রণবীর।

Advertisement

পাশাপাশি অসম পুলিশের তরফে জানানো হয়েছে, আরও চারজনকে এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে। যে তিনজন প্রতিযোগী ওই শোয়ে অংশ নিয়েছিলেন তাঁদেরও ডাকা হয়েছে। তবে তাঁরা সকলেই জানিয়েছেন, এই মুহূর্তে বিদেশে থাকায় তাঁরা হাজিরা দিতে পারছেন না। আগামিদিনে তাঁদের ফের নোটিস পাঠানো হবে। সেক্ষেত্রেও অনুপস্থিত থাকলে যথাযথ পদক্ষেপ করা হবে।

বৃহস্পতিবার জাতীয় মহিলা কমিশনের মুখোমুখি হন রণবীর। কমিশনর চেয়ারপার্সন বিজয়া রাহাতকার এই বিষয়ে বলতে গিয়ে জানিয়েছেন, ”ওই শোয়ে যে অভব্য ভাষা ব্যবহার করা হয়েছে তা একেবারেই অনৈতিক। কমিশন এটা একেবারেই মেনে নেবে না, মানুষও মেনে নেবেন না। আমরা এর সামাজিক প্রভাবের দিকটি মাথায় রেখেই ওঁদের নোটিশ পাঠিয়েছি। এবং কমিশনের সামনে হাজিরা দেওয়ার সময় তাঁরা নিজেদের দোষ স্বীকার করে ক্ষমাপ্রার্থনা করেছেন। সেই সঙ্গে কথা দিয়েছেন, এমনটা ভবিষ্যতে আর হবে না।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.