সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “১১ মুলুকের পুলিশ আমার খুঁজছে, কিন্তু পেয়েছে কে?” ‘ডন’ ছবির আইকনিক সংলাপ আবার ফিরতে চলেছে বড়পর্দায়। তবে এবার অমিতাভ বচ্চন কিংবা শাহরুখ খানের মুখে নয়, এ সংলাপ বললেন রণবীর সিং। আর সেই সঙ্গে শুরু হল ‘ডন’-এর নয়া যুগ। মুক্তি পেতেই সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিল ডন থ্রি’র টিজার।
মঙ্গলবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে পরিচালক ফারহান আখতার (Farhan Akhtar) জানিয়ে দেন, শাহরুখ খানকে (Shah Rukh Khan) আর ‘ডন’-এর চরিত্রে দেখা যাবে না। ‘ডন ৩’ (Don 3) সিনেমায় রণবীর সিংয়ের হাত ধরে নয়া যুগের সূচনা ঘটতে চলেছে। ফারহানের এহেন ঘোষণায় খুব একটা খুশি হননি কিং খানের ভক্তরা। তবে টিজার মন কেড়েছে সিনেপ্রেমীদের। এক মিনিট ৫৮ সেকেন্ডের মুক্তি পাওয়া টিজারে যে সংলাপ এবং আলো-আঁধারির খেলা দেখিয়েছেন ফারহান, তা এই ছবি ঘিরে উত্তেজনার পারদ অনেকখানি বাড়িয়ে দিল। সেই সঙ্গে ‘ডন’ রূপী রণবীরও দিলেন চমক।
[আরও পড়ুন: ওষুধ আনতে বেরিয়ে রাতভর নিখোঁজ আদিবাসী মহিলা, সকালে মিলল রক্তাক্ত দেহ, ঘনাচ্ছে রহস্য]
টিজার মুক্তির পরই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়ে গিয়েছেন বলিউডের খিলজি। আবারও নতুন ভূমিকায় নিজেকে তুলে ধরবেন তিনি। বলা ভাল, আবারও খলনায়কের চরিত্রে অনুরাগীদের মন কাড়তে প্রস্তুত তিনি। প্রথম দেখায় রণবীরকে ‘ডন’ হিসেবে মনে ধরলেও শাহরুখপ্রেমীরা চাইছেন এই ছবিতে বলিউড বাদশাকে যেন অন্তত কেমিও হিসেবে দেখা যায়।
A New Era Begins #Don3 @RanveerOfficial #JasonWest @javedakhtarjadu @ritesh_sid @ShankarEhsanLoy @PushkarGayatri @j10kassim @roo_cha @vishalrr @excelmovies @rupinsuchak @chouhanmanoj82 pic.twitter.com/i1hHrl6fuo
— Farhan Akhtar (@FarOutAkhtar) August 9, 2023
১৯৭৮ সালে ‘ডন’ চরিত্রটি তৈরি করেছিলেন সেলিম-জাভেদ। অমিতাভ বচ্চন নিজের সাবলীল অভিনয় দিয়ে সারা দেশে সাড়া ফেলেছিলেন। ২০০৬ সালে এই চরিত্রে নতুনভাবে প্রাণ সঞ্চার করেন শাহরুখ খান। সেই ছবি ফারহান খানের মনের খুব কাছের। এবার ‘ডন’-এর ঐতিহ্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিচালক বেছে নিয়েছেন রণবীরকে। ২০২৫ সালে মুক্তি পাবে ফারহানের ‘ডন’ ফ্র্য়াঞ্চাইজির তৃতীয় ছবিটি।
[আরও পড়ুন: OMG! বাংলার জনপ্রিয় নায়িকা ‘গ্যাংস্টার’-এর প্রস্তাব ফেরাতেই বলিউডে ভাগ্য খুলেছিল কঙ্গনার!]
সর্বশেষ খবর
-
দক্ষিণের ৬ জেলায় কমলা সতর্কতা, উত্তরে লাল! নামতে পারে ধসও, আশঙ্কা হাওয়া অফিসের
-
মধ্যরাতে পার্ক সার্কাস স্টেশনে বুলডোজার অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ দোকানপাট
-
নিজের মন্ত্রক থেকেই কোটি টাকার ভরতুকি নিলেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী, ‘দুর্নীতির নতুন পথ’, বলছে বিরোধীরা
-
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই অ্যাকশন! বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেপ্তার ১
-
এলেন-দেখলেন-জয় করলেন…., ফ্রিকিকে মেসি ম্যাজিক, জর্ডনকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা