‘ধুরন্ধর’ সিনেমার সুবাদ সবে ফ্লপ কেরিয়ারের ‘শাপমোচন’ ঘটিয়েছিলেন, এবার শুটিং দেখতে গিয়ে নিজেই রোল বাগিয়ে বসলেন রণবীর সিং (Ranveer Singh)! তাও আবার শাহরুখ খানের বহু প্রতীক্ষিত মেগাবাজেট ‘কিং’ ছবিতে। মায়ানগরীর সেলেবপাড়ায় এইমুহূর্তে খান-সিং, পাড়ুকোনের বন্ধুত্ব নিয়ে তুমুল চর্চা। কেন? খানিক খোলসা করেই বলা যাক তাহলে।
আরও পড়ুন:
ঘোষণার পর থেকেই শাহরুখ খানের ‘কিং’ সিনেমা নিয়ে উন্মাদনার পারদ তুঙ্গে। বছর দুয়েক ধরে প্রায়শই এই ছবি নিয়ে নিত্যনতুন তথ্য নেটভুবনে রাজত্ব করে বেড়াচ্ছে। বিশেষ করে বিগ বাজেট এই ছবিতে শাহরুখের ‘কিং’ লুক নিয়ে যত না চর্চা, তার থেকেও বেশি চর্চার শিরোনামে সিনেমার তারকাখচিত কাস্টিং। কে নেই? ‘মধ্যমণি’ বাদশার পাশাপাশি অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায়, সুহানা খান, আরশাদ ওয়ারসি থেকে অনিল কাপুরের মতো একাধিক দুঁদে তারকা অভিনয় করছেন ‘কিং’ ছবিতে। এবার সেই তালিকাতেই নবতম সংযোজন রণবীর সিং। বলিউডে কানাঘুষো, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় এক বিশেষ চরিত্রে ধরা দেবেন ‘ধুরন্ধর’ অভিনেতা। কীরকম?

বলিউড মাধ্যম সূত্রে খবর, ‘ধুরন্ধর’-এর মতো ‘কিং’ ছবিতেও এক রহস্যময় চরিত্রে অভিনয় করবেন রণবীর সিং। যার সঙ্গে সুহানা খানের চরিত্রের যোগসাজশ রয়েছে। শোনা যাচ্ছে, সিনেমায় এরকম এক দৃশ্য রয়েছে, যেখানে শাহরুখকন্যার হাতে একটি অত্যন্ত গোপন নথিপত্র তুলে দিতে দেখা যাবে রণবীরকে। আর সেই নথিটাই সিনেমার গল্পে সুহানার ‘প্রাণভোমরা’। যা কিনা তাঁকে সব ধরনের বিপদ-আপদ থেকে রক্ষা পেতে সাহায্য করবে। অতঃপর শাহরুখের ‘কিং’ ছবিতে রণবীর সিংকে যে সুহানার ‘মুশকিল আসান’ কিংবা ‘ঈশ্বরের দূত’ হিসেবে দেখা যাবে, তা আন্দাজ করাই যায়। এদিকে দীপিকা পাড়ুকোন এই ছবির অন্যতম চমক। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার শুটিং থেকে ফাঁস হয় শাহরুখ-দীপিকার লুক। যেসব ক্যামেরাবন্দি মুহূর্তে দীপিকা পাড়ুকোনের হাত ধরে ‘রোম্যান্স কিং’কে শট দিতে দেখা গিয়েছে। এবার নায়িকার স্বামী রণবীর সিংয়ের নামও জুড়ে গেল এই সিনেমার সঙ্গে। কিন্তু এর নেপথ্যে রয়েছে এক মজার যোগসূত্র। কীরকম?
‘কিং’য়ের শুটিংয়ে দীপিকার সঙ্গে থাকতে মেয়ে দুয়াকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় পাড়ি দিয়েছিলেন রণবীর সিং। সেখান থেকে এক ছবিও ব্যাপক হারে নেটভুবনে ভাইরাল হয়েছিল। যেখানে দেখা যাচ্ছে, শাহরুখ-দীপিকা যখন রোম্যান্টিক শট দিতে ব্যস্ত, তখন দুয়াকে কোলে নিয়ে সমুদ্রতটে দাঁড়িয়ে রণবীর সিং।

দিন কয়েক আগের কথা। ‘কিং’য়ের শুটিংয়ে দীপিকার সঙ্গে থাকতে মেয়ে দুয়াকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় পাড়ি দিয়েছিলেন রণবীর সিং। সেখান থেকে এক ছবিও ব্যাপক হারে নেটভুবনে ভাইরাল হয়েছিল। যেখানে দেখা যাচ্ছে, শাহরুখ-দীপিকা যখন রোম্যান্টিক শট দিতে ব্যস্ত, তখন দুয়াকে কোলে নিয়ে সমুদ্রতটে দাঁড়িয়ে রণবীর সিং। কানাঘুষো, সেই শুটিং শিডিউলেই রণবীরের কাছে ক্যামিও চরিত্রে অভিনয়ের প্রস্তাব যায়। যদিও নির্মাতারা আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি, কিন্তু যা রটে তার কিছুটা হলেও তো বটে!
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের