সেলেবদের হাঁড়ির খবর নিয়ে বরাবরই অনুরাগীমহলের কৌতূহল। বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানার (Rashmika Mandanna Vijay Deverakonda) বিয়ের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। খ্যাতনামা দক্ষিণী সেলেবদম্পতির রাজকীয় বিয়ের অনুষ্ঠান, রিসেপশনের প্রতিটা মুহূর্ত দেখতে সোশাল পাড়ায় চোখ রেখেছিলেন অনুরাগীরা। বিজয়-রশ্মিকার মধুচন্দ্রিমার গন্তব্য নিয়েও ফিসফাস কম হয়নি। দিন কয়েক আগেই জানা যায়, মধুচন্দ্রিমার জন্য থাইল্যান্ডে উড়ে গিয়েছেন দাক্ষিণাত্যের তারকা দম্পতি। এবার সেই মেগাবাজেট মধুচন্দ্রিমার ঝলক দেখালেন ‘বিরোশ’।
আরও পড়ুন:
ভিডিওতে বিজয়ের উদ্দেশে নবপরিণীতা নায়িকাকে বলতে শোনা গেল, “তুমি আমার স্বামী- এই কথাটা বলতে এখনও কিছুটা সময় লাগছে!” রশ্মিকার এহেন মন্তব্যে দক্ষিণী অভিনেতার জবাব, “তুমি আমার প্রিয় বন্ধু- আমাদের সম্পর্কের এই দিকটা কিন্তু বদলায়নি।” বিলাসবহুল রিসর্টের নিরিবিলি পরিবেশে বিজয়-রশ্মিকার এহেন একান্ত যাপনের মুহূর্তই বর্তমানে ‘টক অফ দ্য টাউন’।

থাইল্যান্ডের কো সামুইতে কেমন কাটল হানিমুন? সেসব রঙিন মুহূর্ত দেখার জন্য ভক্তদের প্রায় ‘চাতক পাখি’র দশা হয়েছিল। এবার নিজেরাই রোম্যান্টিক সফরের ভিডিও ভাগ করে নিলেন সোশাল পাড়ায়। খবর, থাইল্যান্ডের কো সামুইয়ে এয়ারবিএনবি ভিলাতে ছিলেন তারকাদম্পতি। ভিডিওয় ধরা পড়ল বিজয়-রশ্মিকার বেশ কিছু অন্তরঙ্গ মুহূর্ত। থাইল্যান্ডের মনোরম প্রকৃতি, নীল জলরাশি আর নির্জন পরিবেশে তারকাদম্পতি যেন ভালোবাসার উদযাপনে ব্যস্ত। কখনও সমুদ্রের ধারে হাত ধরে হাঁটতে দেখা গেল তো কখনও বা সূর্যাস্তের মায়াবী আলোয় একে-অপরের সান্নিধ্যে হারিয়ে গেলেন তাঁরা। হোটেলের ঘরে আবার খুনসুঁটিতে মেতে উঠতেও দেখা গেল তাঁদের। ভিডিওতে বিজয়ের উদ্দেশে নবপরিণীতা নায়িকাকে বলতে শোনা গেল, “তুমি আমার স্বামী- এই কথাটা বলতে এখনও কিছুটা সময় লাগছে!” রশ্মিকার এহেন মন্তব্যে দক্ষিণী অভিনেতার জবাব, “তুমি আমার প্রিয় বন্ধু- আমাদের সম্পর্কের এই দিকটা কিন্তু বদলায়নি।” বিলাসবহুল রিসর্টের নিরিবিলি পরিবেশে বিজয়-রশ্মিকার এহেন একান্ত যাপনের মুহূর্তই বর্তমানে ‘টক অফ দ্য টাউন’।
View this post on InstagramAdvertisement
গত ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে রাজকীয় আসরে সাতপাকে বাঁধা পড়েন বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা। বিয়ের পর ‘সংস্কারী’ নবদম্পতিকে দান-ধ্যান এবং আচার-অনুষ্ঠান পালন করতে দেখে মুগ্ধ হয় অনুরাগীমহল। পরে জমকালো রিসেপশনের মাধ্যমে বিয়ের অনুষ্ঠানে সমাপ্তি টানেন তাঁরা। সেই তারকাখচিত জলসার ছবি-ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল। তবে সেলেবসুলভ হাবভাবের লেশমাত্র ছিল না বিরোশের মধ্যে। সাধারণ পোশাকে বিনম্র আচরণেই বাজিমাত করেন দক্ষিণী দম্পতি। এমনকী ভক্তদের নিজেহাতে খাবার পরিবেশন থেকে হাসিমুখে কুশল-মঙ্গল বিনিময় করতেও দেখা যায় তাঁদের। এবার মধুচন্দ্রিমার ঝলক দেখিয়ে ফের চর্চায় ভক্তদের প্রিয় জুটি ‘বিরোশ’।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
খরচ বাঁচাতে পুরনো জিনিসপত্র ঘরে তুলছেন? বাস্তুশাস্ত্র মেনে সতর্ক না হলেই ঘনাবে বিপদ!
-
‘তোলাবাজি করলে ডিমভাজি ফ্রি’, বিজেপিতে ‘তৃণমূলীকরণে’র বিরুদ্ধে পোস্টার দলীয় কর্মীর
-
পাচারের বড় ছক বানচাল, দমদম বিমানবন্দরেই উদ্ধার কোটি টাকার দুর্লভ ‘সাপের মাথা’!
-
অস্ত্রোপচারের মাঝেই সোনুর কণ্ঠে কিংবদন্তি রফির গান, ভিডিও দেখে তাজ্জব নেটভুবন
-
জেলবন্দি আত্মীয়, জামিন পাওয়াতে ছত্তিশগড় হাই কোর্টের প্রধান বিচারপতির উপর কালাজাদু ৪ যুবকের!