Vijay Rashmika Wedding

বিয়ে ব্যবসা নয়! ৬০ কোটির ওটিটি প্রস্তাব ফিরিয়ে এবার ছাঁদনাতলায় অতিথিদের মোবাইলে নিষেধাজ্ঞা বিজয়-রশ্মিকার

Rashmika Mandanna-Vijay Deverakonda: বিয়ের ছবি-ভিডিও নিয়ে কড়াকড়ি দক্ষিণী তারকাজুটির। উদয়পুরে বিয়ের আসরে অতিথিদের আর কোন শর্ত মানতে হবে?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১৫:৩২

options
link
বিয়ে ব্যবসা নয়! ৬০ কোটির ওটিটি প্রস্তাব ফিরিয়ে এবার ছাঁদনাতলায় অতিথিদের মোবাইলে নিষেধাজ্ঞা বিজয়-রশ্মিকার
উদয়পুরে বিজয়-রশ্মিকার বিয়ে। ছবি- সোশাল মিডিয়া

সেলেবদের হাঁড়ির খবর নিয়ে বরাবরই অনুরাগীমহলের কৌতূহল। বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানার বিয়ের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। খ্যাতনামা দক্ষিণী সুপারস্টারদ্বয়ের বিয়ের তোরজোর কেমন চলছে? এমন কৌতূহল আসমুদ্রহিমাচলে। সেই সুবাদেই সম্প্রতি নামকরা প্রথমসারির এক ওটিটি প্ল্যাটফর্মের তরফে বিয়ের ছবি-ভিডিওর ‘এক্সক্লুসিভ’ স্বত্ব কেনার প্রস্তাব গিয়েছিল বিজয়-রশ্মিকার কাছে। কিন্তু সেই ৬০ কোটির ওটিটি চুক্তি হেলায় ফেরান তাঁরা। কানাঘুষো, পবিত্র বৈবাহিক বন্ধনকে ব্যবসায় পরিণত করতে নারাজ তারকাজুটি। এবার খবর, কেউ যেন বিয়ের আসর থেকে বিশেষ মুহূর্তের ফ্রেম ফাঁস না করে ফেলেন, তার জন্য কড়া সিদ্ধান্ত নিয়েছেন হবু তারকাদম্পতি।

Advertisement

আগামী ৪ মার্চ হায়দরাবাদে তারকাখচিত রিসেপশনের অনুষ্ঠান রয়েছে। যেখানে বলিউডের পাশাপাশি দক্ষিণী তারকারাও আমন্ত্রিত। কানাঘুষো, রিসেপশনে উপস্থিত থাকতে পারেন আল্লু অর্জুন, রামচরণ, রাজামৌলি, প্রভাসদের পাশাপাশি হিন্দি সিনেদুনিয়ার খান-কাপুর, বচ্চনরাও।

আগামী ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে রাজকীয় অনুষ্ঠানে এক হতে চলেছে বিজয় এবং রশ্মিকার চার হাত। আর সেখানেই অতিথিদের জন্য কড়া শর্ত বেঁধে দিয়েছেন দক্ষিণীজুটি। বিজয়-রশ্মিকার ঘনিষ্ঠ সূত্রে খবর, “দু’জনেই বিয়ের অনুষ্ঠানে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন। আর সেই জন্যেই উভয় পরিবারের আত্মীয়-পরিজন এবং জনা কয়েক বন্ধুবান্ধবদের নিয়ে ছাঁদনাতলায় বসার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। হবু তারকাদম্পতি প্রথম থেকেই বিষয়টি পারিবারিক রাখতে চেয়েছিলেন। তাই অতিথি তালিকাও খুবই ছোট করা হয়েছে। এবং যাঁরা বিয়ের অনুষ্ঠানে আসবেন, তাঁদের প্রত্যেককে অনুরোধ করা হয়েছে, যাতে ছাঁদনাতলার আসরে মোবাইল ফোন ব্যবহার না করেন। এমনকী বিয়ের ছবি যাঁরা তুলবেন, তাঁদের সঙ্গেও গোপনীয়তা বজায় রাখার চুক্তি করেছেন বিজয়-রশ্মিকা।” জানা গেল, উদয়পুরে বিয়ের আসরে কোনও তারকাও উপস্থিত থাকছেন না। কারণ ঘনিষ্ঠবৃত্তের বাইরে কাউকে আমন্ত্রণই জানাননি বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Vijay Deverakonda-Rashmika Mandanna viral Wedding Card
উদয়পুরে বিজয়-রশ্মিকার রাজকীয় বিয়ে। ছবি- ইনস্টাগ্রাম

এদিকে বিয়ের প্রাক্কালে সোমবার সকালেই হবু তারকাদম্পতিকে বিমানবন্দরে রং মিলান্তি পোশাকে দেখা যায়। কানাঘুষো, তাঁরা নাকি চুপিসারে উদয়পুরে পাড়ি দিয়েছেন, শেষমুহূর্তের প্রস্তুতি দেখার জন্য। এর ফাঁস হয়েছে তাঁদের রিসেপশনের অনুষ্ঠানের আমন্ত্রণপত্রও। আগামী ৪ মার্চ হায়দরাবাদে তারকাখচিত হাইভোল্টেজ রিসেপশনের অনুষ্ঠান রয়েছে। যেখানে বলিউডের পাশাপাশি দক্ষিণী তারকারাও আমন্ত্রিত। কানাঘুষো, বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানার রিসেপশনে উপস্থিত থাকতে পারেন আল্লু অর্জুন, রামচরণ, রাজামৌলি, প্রভাসদের পাশাপাশি হিন্দি সিনেদুনিয়ার খান-কাপুর, বচ্চনরাও।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.