প্রয়াত বিশিষ্ট সংগীতশিল্পী সবিতা চৌধুরি

বাঙালির জন্য অজস্র সুরেলা স্মৃতি রেখে বিদায় নিলেন কিংবদন্তি সুরকার সলিল চৌধুরির স্ত্রী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৯, ২০১৭, ০৫:৪৭

options
link
প্রয়াত বিশিষ্ট সংগীতশিল্পী সবিতা চৌধুরি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত বিশিষ্ট সংগীতশিল্পী সবিতা চৌধুরি। বুধবার গভীর রাতে মৃত্যু হয় তাঁর। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। চিকিৎসার জন্য বেশ কিছুদিন মুম্বইতে ছিলেন। পরে কলকাতায় ফিরে আসেন। শহরেরই এক হাসপাতালেই চিকিৎসা চলছিল তাঁর। বুধবার রাতে শেষ হয় সেই লড়াই। বাঙালির জন্য অজস্র সুরেলা স্মৃতি রেখে ৭২ বছর বয়সে বিদায় নিলেন কিংবদন্তি সুরকার সলিল চৌধুরির স্ত্রী।

Advertisement

[GST-র প্রভাব থেকে আঞ্চলিক সিনেমাকে বাঁচাতে রাজ্যের নয়া উদ্যোগ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শোনা যায়, কলকাতায় যখন কেরিয়ার শুরু করেছিলেন খুব ভাল বাংলা জানতেন না। কিন্তু সলিল চৌধুরির তত্ত্বাবধানে অচিরেই সেই বাধা কাটিয়ে ওঠেন সবিতাদেবী। ধীরে ধীরে নিজেও ভালবেসে ফেলেন এই শহরকে, আর তার মিষ্টি ভাষাকে। তারপরই শুরু হয় সলিল-সবিতা যুগলবন্দি। একের পর এক সুর সৃষ্টি করে চলতেন সলিল। তাতে কণ্ঠ দিতেন সবিতা। গান তোলা থেকে প্র্যাকটিস বেশিরভাগই নাকি হত রান্নাঘরে। তারপর ফাইনাল টেক হত স্টুডিওয়। সলিল চৌধুরি হারমোনিয়াম নিয়ে বসে গান আগে ঠিক করতেন। তারপরেই সেই গান রেকর্ড করতেন সবিতা।

Advertisement

ঘরোয়া এই জুটির সৌজন্যেই বাঙালি পেয়েছে সুরের এমন ঝরনা যা চিরকালের সম্পদ হয়ে রয়ে যাবে মনের মণিকোঠায়। ‘মরি হায় গো হায়’, ‘ঘুম আয় ঘুম হায়’, ‘যা রে যা যা মন পাখি’, ‘হলুদ গাঁদার ফুল’- এমন কতই না মণিমুক্ত ছড়ানো রয়েছে সে ভাণ্ডারে। যে স্মৃতি বাঙালির জন্য রেখে ইহজগতকে বিদায় জানালেন সবিতা চৌধুরি। শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[মন্ত্রী উজ্জ্বলের কলমে বড়পর্দায় ফুটবে বিপ্লবী বসন্ত বিশ্বাসের কাহিনি]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.