সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করনি সেনার পর এবার বজরঙ্গ দল৷ ফের বিক্ষোভের মুখে সঞ্জয় লীলা বনশালির পদ্মাবতী৷ ছবিতে ইতিহাস বিকৃতির অভিযোগ এনে আজেমেরে বিক্ষোভ দেখালেন বজরঙ্গ দলের সমর্থকরা৷ একই অভিযোগে বিক্ষোভে শামিল অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভাও৷
‘হিন্দু সন্ত্রাস’ আর ‘মিথ’ নয়, বনশালি নিগ্রহে বিস্ফোরক অনুরাগ
জয়পুরের জয়গড় দুর্গে শুটিং চলাকালীন ছবির বিরুদ্ধে বিক্ষোভ দেখায় করনি সেনার সমর্থকরা৷ তাদের অভিযোগ, রানি পদ্মাবতীর চরিত্রকে বিকৃতভাবে তুলে ধরা হচ্ছে ছবিতে৷ প্রতিবাদের জেরে হেনস্তার মুখে পড়তে হয় পরিচালককে৷ তা নিয়ে উত্তপ্ত বলিপাড়া৷ ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছেন আর এক পরিচালক অনুরাগ কাশ্যপ৷ তাঁর প্রশ্ন, যাঁরা জীবনভর ইতিহাস পড়ছেন বা গবেষণা করছেন, তাঁদের থেকে কি যাঁরা পড়াশোনা করে না, তাঁরা বেশি জানেন? সঞ্জয় অবশ্য জানিয়েছেন, পদ্মাবতীর চরিত্র চিত্রণে কোনওরকম ইতিহাসবিকৃতি নেই৷ কিন্তু তাঁর বক্তব্যের পরও বিক্ষোভ কমছে না৷ এবার আসরে বজরঙ্গ দল৷ আজমেরে দলের সমর্থকরা ‘পদ্মাবতী’র বিরুদ্ধে বিক্ষোভ দেখায়৷ তাদের দাবি, ছবিতে রানি পদ্মাবতীকে নিয়ে কোনওরকম ইতিহাসবিকৃতি তারা মেনে নেবে না৷ দেশের ঐতিহ্য যাতে নষ্ট না হয়, তাই তাদের এই পদক্ষেপ বলে জানানো হয়েছে৷ এদিন একই অভিযোগে বনশালির বিরুদ্ধে বিক্ষোভ দেখায় অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভা৷ পোড়ানো হয় কুশপুতুলও৷
Rajasthan: Akhil Bhartiya Kshatriya Mahasabha protest against Sanjay Leela Bhansali and his film Padmavati in Dhaulpur pic.twitter.com/rCMfnpwSyt
— ANI (@ANI_news) January 30, 2017
সর্বশেষ খবর
-
ঝাড়খণ্ড ছাত্রবিক্ষোভ: ৩ সপ্তাহ পর আন্দোলনকারীদের দাবি মানল সরকার! বাতিল নিয়োগ পরীক্ষা
-
লক্ষ্য ‘চিকেনস নেক’ নিরাপত্তা, ছয় লেনের বিকল্প করোনেশন সেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়া শুরু
-
পেনাল্টিতে বঞ্চিত! সূচি নিয়েও ক্ষুব্ধ মোহনবাগান কোচ, ডুরান্ডের সেমিতে সামনে কে?
-
লোকসভা ভোটের আগে বিজেপিতে ‘সংঘ-শক্তি’! রাম মাধবের প্রত্যাবর্তনে বাড়ছে আরএসএস-এর গুরুত্ব
-
মাস দুয়েক বাদেই ২৬ গিল্ডের নির্বাচন, টলিউডের ‘নর্দমা’ সাফ করার হুঁশিয়ারি মিঠুনের