সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কসমিক সেক্স’ ছবিতে সিনেপ্রেমীদের মনে ঝড় তুলেছিলেন। সেই ঋতুপর্ণা সেন অর্থাৎ ঋ এবার ধরা দেবেন ছোটপর্দায়। বাংলা টেলি-দুনিয়ার অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল ‘জয় কালি কলকাত্তাওয়ালি’। শোনা যাচ্ছে, সেই ধারাবাহিকেই এবার দেখা যাবে ঋ-কে। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তিনি। ধারাবাহিকটির নিয়মিত দর্শকরা ভালই জানেন, এখানে গৃহবধূর চরিত্রে অনন্যা চট্টোপাধ্যায় একটি করে সমস্যার সমাধান করে। যার সঙ্গে অবশ্যই যোগ থাকে সিরিয়ালের মূল কাহিনির। তেমনই একটি নতুন গল্পের মধ্যে ঢুকে পড়েছেন ঋ। যাঁর চরিত্রই ঘটনাকে এগিয়ে নিয়ে যাবে। অনন্যা সে বিষয়টিও সমাধান করতে পারেন কিনা, নাকি ঋ কোনওভাবে বাধা হয়ে দাঁড়ান, এবার সেটাই রহস্য। জনপ্রিয় এই ধারাবাহিকে অনন্যার বিপরীতে রয়েছেন বিশ্বনাথ বসুও।
[অন্তর্বাসে দীপাবলির শুভেচ্ছা, সোশ্যাল মিডিয়ায় বিতর্কে দিশা]
ছোটপর্দাতেই অভিনয় জগতে পা রেখেছিলেন ঋ। তারপর একাধিক বাংলা টেলিফিল্মেও কাজ করেছেন। এরপর অবশ্য টেলিভিশন থেকে বিরতি নিয়ে রুপোলি পর্দায় মন দেন। সেখানেও নজর কাড়েন দর্শকদের। অটোগ্রাফ, কয়েকটি মেয়ের গল্প, তাসের দেশ, গান্ডু, কসমিক সেক্স, লুডোর মতো বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন তিনি। মাঝে ‘বিগ বস বাংলা’ রিয়ালিটি শোয়ে অংশ নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। যদিও কোনও সমালোচনাই গায়ে মাখেন না তিনি। আপন গতিতেই এগিয়ে চলেছেন। দীর্ঘদিন পর সেই ঋ ফিরছেন ছোটপর্দায়। তিনি ফিরলে যে এই ধারাবাহিক আরও জমে উঠবে, তা আর বলার অপেক্ষা রাখে না।
[ধর্মীয় ভাবাবেগে আঘাত! ‘জিরো’ ছবির বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ দিল্লির বিধায়ক]
সর্বশেষ খবর
-
রাখে হরি মারে কে! ৯ দিন কাদামাটির স্তূপে চাপা পড়েও জীবিত অবস্থায় উদ্ধার নেপালের ২
-
ডকিং পোলে তীব্র ধাক্কা, শ্রীনগর বিমানবন্দরে দুর্ঘটনাগ্রস্ত ইন্ডিগোর বিমান, কেমন আছেন যাত্রীরা?
-
‘এমন কিছু সৃষ্টি করে যেতে হবে’, উত্তমকুমার ফিল্ম সেন্টারের শিলান্যাস করে আর কী বললেন মুখ্যমন্ত্রী?
-
হিংলো নদীতে ভাঙন, দুবরাজপুরে নদী গর্ভে ১৮টি বাড়ি! প্লাবিত ঘাটালে চলছে নৌকা
-
ভারতীয় সংস্থার সঙ্গে অস্ত্রচুক্তিতে বড়সড় দুর্নীতি, ইস্তফা দিলেন ইউরোপের ছোট্ট দেশের প্রতিরক্ষামন্ত্রী