সোশ্যাল মিডিয়ায় মহিলাকে অশালীন মন্তব্য, ফের বিতর্কে ঋষি

মহিলাকে কী বললেন এই বর্ষীয়ান অভিনেতা?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০১৭, ১৪:৩৫

options
link
সোশ্যাল মিডিয়ায় মহিলাকে অশালীন মন্তব্য, ফের বিতর্কে ঋষি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় তিনি সদা সক্রিয়। কিছু বেগতিক মনে হলেই রণংদেহী মূর্তি ধারণ করতে বিলম্ব করেন না। এর জন্য বিতর্কও বিস্তর হয়েছে। কিন্তু কোনওদিন লাগাম টানেননি ঋষি কাপুর। সেই কারণেই এবার নয়া বিতর্কে জড়ালেন অভিনেতা। এবার এক মহিলা নেটিজেনকে অশালীন মন্তব্য করার অভিযোগ উঠল কাপুর পরিবারের বর্ষীয়ান সদস্যের বিরুদ্ধে।

Advertisement

[সেন্সরের ছাড়পত্র পেতে হঠাৎ আলিয়ার সম্মতি কেন প্রয়োজন বরুণের?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঘটনার সূত্রপাত হয় রাহুল গান্ধীর এক মন্তব্যের জেরে। কিছুদিন আগে রাজনীতিতে পরিবারতন্ত্রের কথা বলতে গিয়ে অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনের তুলনা টেনে আনেন কংগ্রেসের সহ-সভাপতি। এতেই বেজায় চটেন ঋষি। রাহুলের নাম উল্লেখ করে তিনি লেখেন কাপুর পরিবারের চার প্রজন্ম  দর্শকের ভালবাসার নিরিখেই সাফল্য পেয়েছে। কেবলমাত্র পরিবারতন্ত্রের জন্য নয়।

Advertisement

 

এরপরই শিবানী ছন্নান নামে এক মহিলার প্রোফাইল থেকে ঋষি কাপুর, নীতু সিং ও রণবীর কাপুরের ‘বেশরম’ ছবির স্টিল ব্যবহার করে ঋষিকে ব্যঙ্গ করে একটি টুইট করা হয়। অ্যাংরি কাপুরের যা একেবারেই সহ্য হয়নি। এর জবাব দিতে গিয়েই মহিলাকে অশালীন মন্তব্য করে বসেন ঋষি। যার স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন ওই মহিলা।

 

এরপরই সোশ্যাল মিডিয়ায় বিতর্কের সূত্রপাত হয়। সিনিয়র কাপুরকে রীতিমতো তুলোধনা করেন নেটদুনিয়ার বাসিন্দারা। তাতে অবশ্য ঋষি কান দেননি। আপাতত ক্ষতিগ্রস্ত আর কে স্টুডিও সামাল দিতে ব্যস্ত তিনি। নতুন করে স্টুডিওটি গড়ে তোলা হবে বলে জানা গিয়েছে।

[কন্ডোমের বিজ্ঞাপনে কী এমন করলেন সানি লিওন! তুঙ্গে বিতর্ক]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন