পরিচালক অভিরূপ ঘোষ এখন আনস্টপেবল। ‘কালীপটকা’ মুক্তি পেয়েছে। নতুন ছবির শুটিং প্রায় শেষ। ফেব্রুয়ারির মাঝামাঝি তিনি আবার নতুন ছবি ‘মৃগয়া ১.৫’-এর শুটিং শুরু করতে চলেছেন।
আরও পড়ুন:
অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে আবার দেখা যাবে পুলিশ অফিসার ‘দেবাঞ্জন দত্ত’র চরিত্রে। তাঁর সঙ্গে থাকছেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। তিনি স্ক্রিপ্ট পড়ে ইতিমধ্যেই তাঁর সম্মতি জানিয়ে দিয়েছেন। তবে এই ছবি ‘মৃগয়া’র সিক্যুয়েল নয় বরং স্পিন-অফ বলা যেতে পারে। পুরনো টিম থেকে সরেছেন বিক্রম চট্টোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী এবং রিজওয়ান। টিমের নতুন মেম্বার হলেন অভিনেতা রজতাভ দত্ত, অর্পণ ঘোষাল ও অনন্যা ভট্টাচার্য। ‘মৃগয়া-দ্য হান্ট’-এর স্ট্র্যাটেজিতে এবার বদল আসবে। শিকারের কনসেপ্টেও থাকছে নতুনত্ব। আগের ছবিতে যেমন প্রথম থেকেই আমরা জেনে গিয়েছিলাম ভিলেনের পরিচয়। এবার খেলা ঘুরছে। একটি ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে শুরু হচ্ছে গল্প। শোনা যাচ্ছে, এই ছবিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সঙ্গীতের। এই ছবির টাইটেল ট্র্যাক নাকি শোনা যাবে ঊষা উথুপের কণ্ঠে।
আরও পড়ুন:
বলে রাখা ভালো, বিগত কয়েক বছর ধরে নতুন ধরনের চরিত্রে নিজেকে ভাঙতে শুরু করেছেন কৌশানী। এবারেও তার ব্যতিক্রম হবে না বলেই ধারণা। ওসি ‘দেবাঞ্জন দত্ত’ চরিত্রে ঋত্বিকের পাশে এসআই সোনালীর ভূমিকায় নাকি দেখা যাবে কৌশানীকে। কাজেই এবার যে পর্দায় দুঁদে পুলিশ অফিসার হয়ে কৌশানী ধরা দেবেন তা বলাই বাহুল্য। কেরিয়ারে নতুন এই এক্সপেরিমেন্ট তিনিও যে বেশ উপভোগ করছেন তা তাঁর কথাতেই পরিষ্কার হয়েছে বারবার।

উল্লেখ্য, ২০২৫ সালে বড় পর্দায় সাড়া ফেলেছিল ‘মৃগয়া’। এক যৌনকর্মীর ভূমিকায় এই ছবিতে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা সরকার। যার একা জীবনযুদ্ধের গল্প তুলে ধরা হয়েছিল পর্দায়। সেই যৌনকর্মীকে হঠাৎই খুন করা হয়। বাড়ি ফিরে মাকে মৃত অবস্থায় আবিষ্কার করে ছেলে। সেই খুনের কিনারা করতে মাঠে নামে পুলিশ অফিসার অনিমেষ। এই চরিত্রে দেখা গিয়েছিল বিক্রম চট্টোপাধ্যায়কে। এবার বেশ কিছু চরিত্র সরানো হয়েছে ছবি থেকে একইভাবে নতুন বেশ কিছু চরিত্র যোগ করা হয়েছে।
সর্বশেষ খবর
-
অঘটনের বিশ্বকাপে জারি ফরাসি বিপ্লব, সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় এমবাপেরা
-
দুই ‘সেরা’ গোলের ম্যাচে বাজিমাত ‘গোলদস্যু’ হালান্ডের, প্রি কোয়ার্টারে ব্রাজিলের সামনে নরওয়ে
-
বাড়িতে পাথর ছুড়ছে দুষ্কৃতী! সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তোপ অভিষেকের
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?
-
নীচু জাত! কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা অধ্যক্ষার! বিতর্ক পুরুলিয়ায়