রাজ্যে পালাবদলের পর থেকেই আতশকাচে ‘বিশ্বাস ব্রাদার্স’-এর পনেরো বছরের কর্মকাণ্ডের কড়চা। ক্ষমতার আস্ফালন দেখিয়ে ফিল্ম থেকে ক্রীড়াদুনিয়ায় কীভাবে একচেটিয়া আধিপত্য বিস্তার করে রেখেছিলেন তাঁরা, টলিপাড়ার ‘ত্রাস’ স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারির পর থেকেই সেসব ক্ষোভ লাভার মতো ফুঁড়ে বেরচ্ছে! এমতাবস্থায় মেসিকাণ্ডের মাশুলও গুনতে হচ্ছে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে (Aroop Biswas)। এবার সেই প্রেক্ষিতেই অরূপের উদ্দেশে বিদ্রুপবাণ ছুড়লেন ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)।
আরও পড়ুন:
বাংলার মসনদে নতুন সরকার বসার পরই অরূপ আয়োজিত ভাইফোঁটার অনুষ্ঠান নিয়ে কাটাছেঁড়ার অন্ত নেই। এমতাবস্থায়, প্রাক্তন শাসক দলের থেকে দূরত্ব বজায় রাখতে মরিয়া তৎকালীন শাসক ঘনিষ্ঠ তারকারা। একসময়ে যারা উপগ্রহের মতো উপবেশনে নজর কাড়তেন, তাঁরাই এখন বেসুরো। অতঃপর বদলের বাংলায় ‘বিশ্বাস ব্রাদার্স’ যে কার্যত কোণঠাসা, তা বলাই বাহুল্য!
স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারির পর অরূপ বিশ্বাসের বিরুদ্ধেও ‘বিষোদগার’ শুরু করেছেন ইন্ডাস্ট্রির একাংশ! পঁচিশ সালের ডিসেম্বর মাসে লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে যেভাবে রাজ্যের ‘মুখ পুড়েছিল’, সেই ঘটনা এখনও তরতাজা জনমানসে। ছাব্বিশের বিধানসভা ভোটে অরূপ বিশ্বাসের হারের নেপথ্যে সেই অঙ্কও যে কাজ করেছে, তা বললেও অত্যুক্তি হয় না। গত ৪ মে বিধ্বংসী হারের পর মেসিকে জড়িয়ে অরূপ বিশ্বাসের ছবি-ভিডিও নিয়ে ট্রোল-মিমের বন্দুকবাজি যে উত্তরোত্তর বেড়েছে, সেটা সোশাল পাড়ায় চোখ রাখলেই স্পষ্ট। এমন আবহে আবার নেটভুবনের আতশকাচে অরূপ আয়োজিত তারকাখচিত ভাইফোঁটার অনুষ্ঠান। এবার সেই মেসিকাণ্ডের সঙ্গে ভাইফোঁটার উৎসবকে মিলিয়ে অরূপ বিশ্বাসকে খোঁচা ঋত্বিক চক্রবর্তীর।

আসলে সিনেদুনিয়া কিংবা রাজনৈতিক ইস্যু নিয়ে অভিনেতাকে একাধিকবার কৌতুকছলে খোঁচা দিতে দেখা গিয়েছে। কোনও জ্বলন্ত ইস্যুতে কৌতুকের মোড়কে বিঁধতে ঋত্বিকের জুড়ি মেলা যে ভার, সে সম্পর্কে অনুরাগীরা ভালোই অবগত। ছাব্বিশের বিধানসভা ভোটের আবহেও তার ব্যতিক্রম হয়নি। কখনও বিজেপি, আবার কখনও বা তৃণমূলের নানাবিধ ইস্যু ঋত্বিকের ‘সোশাল টিপ্পনি’র বিষয়বস্তু হয়ে উঠেছে। এবার অরূপ বিশ্বাসকে নিয়ে ব্যাঙ্গাত্মক মন্তব্য করে ফের চর্চায় অভিনেতা। ঋত্বিকের পোস্টে উল্লেখ, ‘অ-এ অজগর হ্যাংলা! আজ যে মেসির সঙ্গে চিপকে থাকে, কাল সে ভাইফোঁটাতে একলা?’ তবে ছড়ার আকাড়ে বিঁধেই ক্ষান্ত থাকেননি ঋত্বিক! রসিকতাচ্ছলে অভিনেতার সংযোজন, “পথচলতি দেয়ালে একটা হেঁয়ালি লেখা আছে নজরে এল। আমি আবার ধাঁধার উত্তর দিতে পারি না। উত্তর হয় কি না তাও জানি না।” উল্লেখ্য, বাংলার মসনদে নতুন সরকার বসার পরই অরূপ আয়োজিত ভাইফোঁটার অনুষ্ঠান নিয়ে কাটাছেঁড়ার অন্ত নেই। এমতাবস্থায়, প্রাক্তন শাসক দলের থেকে দূরত্ব বজায় রাখতে মরিয়া তৎকালীন শাসক ঘনিষ্ঠ তারকারা। একসময়ে যারা উপগ্রহের মতো উপবেশনে নজর কাড়তেন, তাঁরাই এখন বেসুরো। অতঃপর বদলের বাংলায় ‘বিশ্বাস ব্রাদার্স’ যে কার্যত কোণঠাসা, তা বলাই বাহুল্য! সেই মর্মেই ঋত্বিকের ‘টিপ্পনি’ বর্তমানে সুপারহিট সোশাল পাড়ায়।
দিন কয়েক আগে লেকটাউনে লিওনেল মেসির মূর্তির ‘দুলুনি’ দেখেও বিঁধেছিলেন ঋত্বিক চক্রবর্তী। সেসময়ে অভিনেতা লিখেছিলেন, “শুনলাম, লেকটাউনে হৃত্বিক রোশন না অজিত আগরকারের মূর্তিটা নাকি নচিকেতার ‘দুলছে হাওয়ায়..’ গানটা গুনগুন করে গাইছে।” মাঝেমধ্যেই এহেন রসিক পোস্টে অভিনেতা যে নেটবাসিন্দাদের পেটে খিল ধরান, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ
-
‘আত্মঘাতী’ বিস্ফোরণে কাঁপল করাচির সেনা দপ্তর, চলল গুলি, মৃত্যু তিন পাক সেনার
-
লেনিন নয়, হৃদয় সম্রাট শিবাজি! ‘লাল’ যাদবপুরে পালিত ‘হিন্দু সাম্রাজ্য দিবস’
-
লিঙ্কডিনে ফুটবলার খুঁজে বিশ্বকাপের নকআউটে! কেপ ভার্দের স্বপ্নের সওদাগর যে মানুষটা
-
জীবিকা হারানো হকারদের এককাট্টা করে আন্দোলনের প্রস্তুতি ‘কালীঘাট তৃণমূলের’, ফের পথে মমতা!