সমুদ্রের ধারে এই নায়িকার হট ছবিতে তোলপাড় নেটদুনিয়া  

ক্লিক করে দেখে নিন টেলিজগতের সেই গৃহবধূর 'বোল্ড' অবতার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৫:৪৮

options
link
সমুদ্রের ধারে এই নায়িকার হট ছবিতে তোলপাড় নেটদুনিয়া  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোটপর্দায় গৃহিণীর চরিত্রে অভিনয় করে মন কেড়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। ‘শক্তি’, ‘হিটলার দিদি’ ও ‘দিয়া আউর বাতি হম’-এর মতো একাধিক জনপ্রিয় সিরিয়ালের মাধ্যমে পৌঁছে গিয়েছেন পরিচিতির শীর্ষে। তবে চিরপরিচিত সেই সাধারণ, নম্র ও সংসারী রুবিনা দিলাইক হঠাৎ হয়ে উঠলেন ‘বোল্ড’। চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না যে প্রজাপতির মতো খোলস ছেড়ে অভিনব রূপে আত্মপ্রকাশ করেছেন ওই অভিনেত্রী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Where else? @ashukla09

Advertisement

A post shared by Rubina Dilaik (@rubinadilaik) on

Advertisement


সম্প্রতি, প্রেমিকের সঙ্গে সমুদ্রের ধারে কয়েকটি ‘বোল্ড’ ছবি তোলেন রুবিনা। শুক্রবার, প্রেমিকের তোলা ওই ছবিগুলি ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। প্রায় সঙ্গে সঙ্গেই তোলপাড় শুরু হয় নেটদুনিয়ায়। একদিনেরও কম সময়ে প্রায় ৩৫ হাজারেরও বেশি লাইক পড়ে তাঁর ছবিগুলিতে। বয়ে যায় কমেন্টের বন্যা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে রুবিনা জানিয়েছেন, ছবিগুলি তাঁর প্রেমিক অভিনব শুক্লার তোলা। ছবিগুলিতে দেখা যাচ্ছে যেন সাগরের তীরে বালুকাবেলায় ঝলমলে পোশাকে রামধনুর রং ছড়িয়ে দিয়েছেন তিনি। বিভিন্ন ভঙ্গিমায় ফুটিয়ে তুলেছেন এক মোহময়ী রূপ।

%%SP_PROTECT_1%%

ওই ছবি নিয়ে প্রশ্ন করা হলে একে অপরের প্রতিভার প্রশংসা করেছেন ওই যুগল। অনুভবের মতে, রুবিনাকে কোনও নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই। ছবিতে নিজেকে তুলে ধরার প্রতিভা তাঁর মধ্যে সম্পূর্ণ বিকশিত। আর রুবিনার কাছে অনুভব হচ্ছে ‘পেন্ডোরাস বক্স’। ‘ছোটি বহু-সিন্দুর বিন সূহাগন’ নামের একটি সিরিয়ালের মাধ্যমে ২০০৮ সালে নিজের কেরিয়ার শুরু করেন রুবিনা। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক সিরিয়ালে অভিনয় করে পৌঁছে গিয়েছেন খ্যাতির শীর্ষে।

Beatus …….. @ashukla09

A post shared by Rubina Dilaik (@rubinadilaik) on

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.