Salim Khan

‘সস্তা বলে বেশিরভাগ মুসলমান খান’, সলমনের বাড়িতে গোমাংসে ‘না’, কারণ ব্যাখ্যা সেলিম খানের

সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খোলেন সেলিম খান।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৫, ১৩:১৮

options
link
‘সস্তা বলে বেশিরভাগ মুসলমান খান’, সলমনের বাড়িতে গোমাংসে ‘না’, কারণ ব্যাখ্যা সেলিম খানের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্মীয় পরিচয় মুসলমান হওয়া সত্ত্বেও তিনি কখনও গোমাংস খাননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই সেকথা জানান বিখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান। কেন গোমাংস কোনওদিন খাননি তিনি, সে কারণও ব্যাখ্যা করেন।

Advertisement

সেলিম খান বলেন, “আমরা কোনওদিন গোমাংস খাইনি। মুসলমানদের অনেকেই সস্তা বলে গোমাংস খান। কেউ কেউ আবার পোষ্য কুকুরকে খাওয়ানোর জন্য গরু কেনেন। তবে ধর্মীয় মতে, গরুর দুধ স্তন্যদুগ্ধের বিকল্প। তাই গোহত্যা ঠিক নয়।” তিনি আরও বলেন, “হজরত মহম্মদ বলেছেন, প্রতিটি ধর্মই সুন্দর। সর্বক্ষমতাবানের প্রতি ভরসা করেন সকলে। তাই তিনি বলেন, প্রত্যেক ধর্মের থেকে সুশিক্ষা নাও।”

Advertisement

ধর্ম যে কোনওদিন তাঁর কাছে খুব গুরুত্বপূর্ণ নয়, তা সেলিম খানের বৈবাহিক জীবন থেকেই স্পষ্ট। সেলিম এবং সালমা খানের বৈবাহিক জীবন দীর্ঘ ৬০ বছরের। পুরনো দিনের কথা স্মরণ করেন সেলিম খান। তিনি বলেন, “আমার শ্বশুর ছিলেন দাঁতের চিকিৎসক। বিয়ের আগে শ্বশুর ভালো করে আমার পড়াশোনা এবং বংশ পরিচয় খতিয়ে দেখেন। তারপর শ্বশুরমশাই জানান, ধর্মীয় পরিচয়ই শুধু বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমি আশ্বাস দিয়েছিলাম ধর্ম নিয়ে কোনওদিন আমি এবং আমার স্ত্রীর মধ্যে বিবাদ হবে না।” হিন্দু ধর্মমতে সাতপাকে বাঁধা এবং মুসলমান রীতি মেনে নিকাহ – দুই রীতি মেনেই নতুন জীবন শুরু করেন সেলিম খান। অনেকেই দাবি করেন, দেশজুড়ে যেন ধর্মীয় অস্থিরতা চলছে। রাজনৈতিক মুনাফা লাভের আশায় ধর্মকে হাতিয়ার করেছে রাজনৈতিক দলগুলি। এই পরিস্থিতিতে উদার মানসিকতার সেলিম খানের মন্তব্য যে বেশ তাৎপর্যপূর্ণ, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.