Salman-Nayanthara

নতুন জার্নি শুরু সলমন-নয়নতারার, আপকামিং ছবির শুভ মহরতে কী হল? দেখুন ভিডিও

প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধছেন সলমন খান ও নয়নতারা। তার আগে হয়ে গেল আসন্ন সিনেমার শুভ মহরতের অনুষ্ঠান। সেই বিশেষ মুহূর্তের ভিডিও সোশাল মিডিয়য় ভাগ করে নিয়েছেন ছবির নির্মাতারা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৩, ২০২৬, ১৫:২৬

options
link
নতুন জার্নি শুরু সলমন-নয়নতারার, আপকামিং ছবির শুভ মহরতে কী হল? দেখুন ভিডিও
আপকামিং ছবির শুভ মহরতে কী হল? দেখুন ভিডিও

শুটিং সেটে ক্যামেরার সামনে কী ঘটছে তার প্রতিফলন তো পর্দাতেই ঘটে। কিন্তু, শুট চলাকালীন বা শুটিং শুরুর আগে ক্যামেরার পিছনে সেলেবরা কী করেন তা জানতে ব্যাপক আগ্রহী সাধারণ মানুষ। একটি সিনেমার শুটিং যখন শুরু হয় তার আগে ধুমধাম করেই হয় শুভ মহরত। সলমন খান (Salman Khan) ও নয়নতারার (Nayanthara) মতো হেভিওয়েট তারকাদের নিয়ে ছবি তৈরি করছেন পরিচালক ভামশি পেইডিপাল্লি।

Advertisement

আগামী ইদে প্রথমবার বড় পর্দায় অ্যাকশনমুখর ছবিতে সলমন-নয়নতারা জুটিকে দেখার অপেক্ষায় সিনেপ্রেমীরা। মিডিয়া রিপোর্ট মোতাবেক, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সিনেমার শুটিং। ছবির নির্মাতারা সোশাল মিডিয়ায় শুভ মহরতের একটি ভিডিও ভাগ করে নিয়েছেন। সেখানে উপস্থিত ছিলেন ‘ডেবিউ’ জুটি সলমন-নয়নতারাও।

Advertisement

Advertisement

উল্লেখ্য, দিনকয়েক আগেই শোনা যাচ্ছিল খুব শীঘ্রই টিমের তরফে একটি পূজার আয়োজন করা হবে যেখানে উপস্থিত থাকবেন দিল রাজুও। সেই প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে শুভ মহরতের সেই বিশেষ মুহূর্ত। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রথম শিডিউলের শুটিং শুরু হবে মুম্বইয়ের গোরেগাঁওয়ের এসআরপিএফ গ্রাউন্ডে। প্রায় তিন মাসব্যাপী মুম্বইয়ের বিভিন্ন জায়গায় শুটিং হবে বলেই খবর।

চলতি বছরের আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে ছবির মূল অংশের শুটিং শেষ করে পরের বছর ইদে ছবি মুক্তির পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, প্রথমবার সলমনের সঙ্গে কাজ করছেন পরিচালক ভামশি। এর আগে তিনি বেশ কয়েকটি হিট ছবি পরিচালনা করেছেন। নয়নতারাকে ‘ক্যুইন’ সম্বোধন করে সোশাল মিডিয়ায় দর্শকের উত্তেজনা উসকে টিমের তরফে লেখা, ‘সত্যিই বিশেষ কিছু ঘটতে চলেছে।’

দিনকয়েক আগেই শোনা যাচ্ছিল খুব শীঘ্রই টিমের তরফে একটি পূজার আয়োজন করা হবে যেখানে উপস্থিত থাকবেন দিল রাজুও। সেই প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে শুভ মহরতের সেই বিশেষ মুহূর্ত।

বলিউড বাদশা শাহরুখের সঙ্গে জওয়ানে নয়নতারার অভিনয় হিন্দি ছবির দর্শকের মনে দাগ কেটেছিল। বাদশার পর ভাইজানের সঙ্গে নয়নতারার অনস্ক্রিন কেমেস্ট্রি দেখার অপেক্ষায় অধীর আগ্রহে প্রহর গুনছে সিনেপ্রেমীরা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.