Salman Khan

‘সব ভুলে এগিয়ে চলুন, কাউকে টুপি পরাবেন না’, কোন ইঙ্গিত ‘দার্শনিক’ সলমনের?

রবিবার, ছুটির মুডে সলমন! সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে টুপি পরে গাড়িতে বসে ক্যামেরাবন্দি ভাইজান। নানান ভঙ্গিমায় ছবি শেয়ার করে ব্যক্তিগত মতাদর্শ শেয়ার করেছেন সুপারস্টার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩, ২০২৬, ১৬:১৫

options
link
‘সব ভুলে এগিয়ে চলুন, কাউকে টুপি পরাবেন না’, কোন ইঙ্গিত ‘দার্শনিক’ সলমনের?
কোথায় হচ্ছে সলমনের নতুন বাড়ি?

রীতেশ দেশমুখ অভিনীত ও পরিচালিত ‘রাজা শিবাজি’-তে ক্যামিও চরিত্রে সলমনের (Salman Khan) অভিনয়ে মুগ্ধ দর্শক। অন্যদিকে ঝুলিতে রয়েছে দুটি ছবি। শুটিংয়ে ব্যস্ততার মাঝেই সমাজমাধ্যমে উঁকি মারছেন ভাইজান! কখনও পোষ্যকে জড়িয়ে আদুরে মুহূর্তে ধরা দিয়েছেন তো কখনও আবার সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে টুপি পরে গাড়িতে বসে ক্যামেরাবন্দি ভাইজান। নানান ভঙ্গিমায় ছবি শেয়ার করে ব্যক্তিগত মতাদর্শ শেয়ার করেছেন সুপারস্টার।

Advertisement

ইনস্টা হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘যে কোনও বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভাবনাচিন্তা করা প্রয়োজন। নির্দিষ্ট বিষয় সম্পর্কে সম্যক জ্ঞান ও পরিষ্কার ধারণা থাকা বাঞ্ছনীয়। তাহলেই সব বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন টুপি নিজে পরুন, অন্যকে টুপি পরিয়ে বোকা বানানোর চেষ্টা করবেন না।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কাজের ব্যস্ততা ভুলে আদরের পোষ্যকে জড়িয়ে প্রশান্তির খোঁজে ভাইজান। রবিবার, ছুটির মুডে ‘সুখী’ সলমন! ছবির ক্যাপশনে লিখেছেন, ‘এটাই সুখ।’  প্রসঙ্গত, ‘মাতৃভূমি’র শুটিংয়ের ব্যস্ত শিডিউলের ফাঁকে ফুরসুৎ মিলতেই পোষ্য সুখের সঙ্গে খেলায় মেতেছিলেন ভাইজান।

এই পোস্টের নেপথ্য কারণ সম্পর্কে কিছু স্পষ্ট করেননি ভাইজান সলমন খান। তবে অনেকে মনে করছেন শুটিংয়ের অবসরে ছবি পোস্ট করেছেন। এই ক্যাপশনের মধ্যে আসন্ন সিনেমার অন্তর্নিহিত রহস্যের গন্ধ পাচ্ছে নেটপাড়া। সলমনের পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে উন্মাদনা তৈরি হবে তা বলার অপেক্ষাই রাখে না। রবিবারীয় পোস্টেও তার ব্যতিক্রম হয়নি। সলমনের এক ভক্ত লিখেছেন, ‘অসাধারণ’। অপর এক অনুরাগীর মন্তব্য, ‘জি ভাই…তোমাকে অনেক ভালোবাসি ভাইজান।’

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Salman Khan (@beingsalmankhan)

এভাবেই ভক্তের ভালোবাসায় প্রতি মুহূর্তে বাঁচেন ভাইজান। সলমন ভক্তদের কাছে তিনি হাস্যরসে পরিপূর্ণ এক মজার মানুষ। সিনেমার পর্দায় হোক বা কোনও রিয়্যালিটি শোয়ের মঞ্চ, দর্শকের মুখে হাসি ফুটতে বাধ্য! ‘বজরঙ্গি ভাইজান’, ‘দাবাং’য়ের মতো সিরিয়াস চরিত্রের মাঝেও পরিচালক কিন্তু, সলমনের হাস্যকৌতুক ইমেজটা চিত্রনাট্য থেকে বাদ দেননি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Salman Khan (@beingsalmankhan)

কাজের ব্যস্ততা ভুলে আদরের পোষ্যকে জড়িয়ে প্রশান্তির খোঁজে ভাইজান। রবিবার, ছুটির মুডে ‘সুখী’ সলমন! ছবির ক্যাপশনে লিখেছেন, ‘এটাই সুখ।’  প্রসঙ্গত, ‘মাতৃভূমি’র শুটিংয়ের ব্যস্ত শিডিউলের ফাঁকে ফুরসুৎ মিলতেই পোষ্য সুখের সঙ্গে খেলায় মেতেছিলেন ভাইজান। মধ্যরাতে আচমকা সোশাল মিডিয়ায় তাঁর ‘প্রাণভোমরা’কে নিয়ে আবির্ভূত হয়েছিলেন সলমন। দু’জনের রাত্রিযাপনের সেই বিশেষ মুহূর্ত সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন অভিনেতা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.