Salman Khan

অসুস্থ সেলিম খান, বাবাকে নিয়ে তড়িঘড়ি লীলাবতী হাসপাতালে ছুটলেন সলমন

Salim Khan Hospitalised: হাসপাতালের বাইরে শুকনো মুখে ভাইজানকে দেখে উদ্বেগ মায়ানগরীতে!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১৫:৪৫

options
link
অসুস্থ সেলিম খান, বাবাকে নিয়ে তড়িঘড়ি লীলাবতী হাসপাতালে ছুটলেন সলমন
সেলিম খান ও সলমন, ছবি- ইনস্টাগ্রাম

বছরখানেক ধরেই সময়টা ভালো যাচ্ছে না খান পরিবারের। চব্বিশ সালে বিষ্ণোই গ্যাংয়ের হামলার পর লাগাতার খুনের হুমকি দেওয়া হয়েছে সলমন খানকে। দিন কয়েক আগে হুমকিবার্তা পেয়েছেন সলমনের বোনের স্বামী তথা অভিনেতা আয়ুষ শর্মাও। এমতাবস্থাতেই ফের পরিবারের বিপত্তি! বলিউড মাধ্যম সূত্রে খবর, সেলিম খান অসুস্থ। বাবাকে নিয়ে তড়িঘড়ি লীলাবতী হাসপাতালে ছুটতে হয়েছে সলমন খানকে।

Advertisement

ঠিক কী কারণে সেলিম খানকে হাসপাতালে ভর্তি করা হল, বিস্তারিত পরিবারের তরফে না জানানো হলেও সূত্রের খবর, বার্ধক্যজনিত কোনও কারণেই অসুস্থ হয়ে পড়েছেন প্রবীণ চিত্রনাট্যকার। তবে হাসপাতাল থেকে বেরনোর সময় উপস্থিত পাপারাজ্জিদের সঙ্গে কোনওরকম কথা বলেননি সলমন খান। সাদামাটা কালো টি শার্ট-প্যান্ট পরে নিরাপত্তাবলয় বেষ্টিত বয়ে হন হন করে বেরিয়ে যান লীলাবতী হাসপাতাল থেকে। ছবিশিকারীদের সুবাদে সেই ভিডিও ভাইরাল হতেই ভাইজানের শুকনো মুখ দেখে উদ্বেগ মায়ানগরীর সেলেব পাড়ায়। বলিউড সুপারস্টারের বান্দ্রার বাসভবন থেকে অনতিদূরেই লীলাবতী হাসপাতাল। তাই তড়িঘড়ি সেখানেই ভর্তি করা হয় নবতিপর সেলিম খানকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Salman Khan’s father Salim Khan hospitalised
বাবা সেলিম খানের সঙ্গে সলমন খান, ছবি- এক্স হ্যান্ডেল

বলিউডের স্বর্ণযুগের প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান। জাভেদ আখতারের সঙ্গে জুটি বেঁধে সাত-আটের দশকে ব্লকবাস্টার চিত্রনাট্যের জেরে বহু সিনেমা হিট করিয়েছেন। সেই তালিকায় শোলে, জঞ্জির, দিওয়ার থেকে ডন-এর মতো একাধিক সিনেমা রয়েছে। এবার সেলিমের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই তাঁর আরোগ্য কামনায় রত বলিউড।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.