সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোয়েন্দা সিও দো-ছেওলের নাম শুনলে আতঙ্কে হাত-পা কাঁপতে থাকে অপরাধীদের৷ কারণ তাঁর মতো কঠোর ও নির্দয় মানুষ নাকি খুঁজে পাওয়া খুব মুশকিল৷ এখন প্রশ্ন, এই গোয়েন্দা সিও দো-ছেওল কে? যাঁরা বিদেশি ছবি দেখেন তাঁদের সঙ্গে এনার পরিচয় থাকতে পারে৷ কিন্তু যাঁরা দেখেন না, তাঁদের সঙ্গে এনার পরিচয় করিয়ে দেওয়া দরকার৷ এই গোয়েন্দা সিও দো-ছেওল হল, দক্ষিণ কোরিয়ার বিখ্যাত সিনেমা ‘ভেটেরন’এর মুখ্য চরিত্রের নাম৷ যার রিমেক এবার তৈরি হবে ভারতে৷ সূত্রের খবর, সবকিছু ঠিক থাকলে ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ভাইজান সলমন খানকে৷ পেশির বদলে মগজাস্ত্র দিয়ে এবার ক্লাইম্যাক্সে পৌঁছবেন সল্লু মিঞা।
[নেটদুনিয়ায় সমালোচিত ‘গাল্লি বয়’, কী এমন করলেন রণবীর? ]
‘হিরোস’ হোক বা ‘এক থা টাইগার’ অথবা ‘টাইগার জিন্দা হ্যায়’৷ সেনা জওয়ান থেকে শুরু করে ‘র’ এজেন্ট৷ ইতিমধ্যে সলমনকে এই চরিত্রগুলিতে দেখে ফেলেছেন তাঁর অনুগামীরা৷ এবার পালা গোয়েন্দা চরিত্রে তাঁদের প্রিয় নায়ককে দেখার৷ সূত্রের খবর, ছবিটি প্রযোজনা করছে রিয়েল লাইফ প্রোডাকশন নামের প্রযোজনা একটি সংস্থা৷ ছবিটি পরিচালনা করতে পারেন সলমনের জামাই বাবু অতুল অগ্নিহোত্রী৷ ছবিটি তারকাখচিত হতে পারে বলে প্রোডাকশন হাউস সূত্রে খবর৷ এই ছবিতে একসঙ্গে দেখা যেতে পারে বলিউডের এক ঝাঁক তারকাকে৷ নাম উঠে আসছে ক্যাটরিনা কাইফ,দিশা পাটানি, টাব্বু, নোরা ফাতেহি, বরুণ ধাওয়ান, সুনীল গ্রোভারের৷
[বাইশ গজের গল্প নিয়ে আসছে ‘২২ ইয়ার্ডস’]
বর্তমানে ‘ভারত’এর শুটিংয়ে ব্যস্ত রয়েছেন সলমন৷ সূত্রের খবর, এই ছবির কাজ শেষ করে ‘দাবাং থ্রি’-র শুটিং শুরু করবেন তিনি৷ তারপরেই শুরু হতে পারে এই ছবির কাজ৷ ছবির নাম ও রিলিজ ডেট এখনও ঠিক হয়নি৷ তবে ২০২১এর আগে হচ্ছে না বলেই প্রোডাকশন হাউস সূত্রে জানা গিয়েছে৷ এখন ‘ভাইজান’কে গোয়েন্দা চরিত্রে দেখার জন্য মুখিয়ে তাঁর ফ্যান ক্লাব।
সর্বশেষ খবর
-
‘চাইনি সিনিয়ররা ডার্বি খেলুক’, বলছেন ইস্টবেঙ্গল কোচ, জয় না পেয়ে আক্ষেপ লাল-হলুদে
-
ফের দ্বারকা নদের পাড়ে সন্ধ্যারতি, কৌশিকী অমাবস্যায় কীভাবে সাজছে তারাপীঠ
-
যাদবপুর ক্যাম্পাসে ‘দেশপ্রেম’ বার্তা এসএফআইয়ের, ‘দেশদ্রোহী’ তকমার জবাবে হাতিয়ার গণসঙ্গীত
-
মহিলা হঠাও! আইফেল টাওয়ার সফরের আগে ‘শর্ত’ হিন্দু সংস্থার, প্রতিবাদে বন্ধ বিখ্যাত স্থাপত্য
-
গভীর রাতে আবাসনের সুইমিং পুলে ছাত্রীর দেহ! ‘খুন’ নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ