হুমকি ফোন পেয়েছেন রণবীর সিং। এই ঘটনার একদিনের মাথাতে এবার এই ঘটনার শিকার খোদ সলমন খানের পরিবারের সদস্য। সলমনের ভগ্নীপতি আয়ুশ শর্মার কাছে এবার ইমেল মারফত হুমকি পাঠালো বিষ্ণোই গ্যাং।
আরও পড়ুন:
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, বুধবার একটি ইমেল আসে আয়ুশ শর্মার কাছে। সেই ইমেলেই প্রাণনাশের হুমকি দেওয়া হয়। আরও একবার সেই হুমকি ইমেলে স্মরণ করিয়ে দেওয়া হয়, সলমনের পরিবার ও ঘনিষ্ঠ কাউকে রেহাই দেওয়া হবে না। এই মেল যে বিষ্ণোই গ্যাংই পাঠিয়েছে তা স্পষ্ট কড়া হয়েছে ওই মেলে। শোনা যাচ্ছে, আয়ুশের কাছে চাওয়া হয়েছে মোটা অঙ্কের টাকাও। এদিন হুমকি পাওয়ার পর থেকেই কড়া হয়েছে অর্পিতা-আয়ুশের মুম্বইয়ের বাড়ির বাইরের নিরাপত্তা।
আরও পড়ুন:

হুমকি আসার পর থেকেই কড়া হয়েছে অর্পিতা-আয়ুশের মুম্বইয়ের বাড়ির বাইরের নিরাপত্তা।
অন্যদিকে মঙ্গলবার রণবীরের কাছে হুমকি ফোনে চাওয়া হয় ১০ কোটি টাকা। সেই ঘটনার রেশ এখনও কাটেনি। তারমধ্যেই এই ঘটনায় বেশ দুশ্চিন্তায় বলিউড। বি টাউনে ঘনিয়েছে দুশ্চিন্তার মেঘ। উল্লেখ্য, এর আগে একইভাবে জনপ্রিয় গায়ক বি প্রাকও বিষ্ণোই গ্যাংয়ের হুমকি ফোন পেয়েছিলেন। টাকা না দিলে তাঁকে জীবিত পুঁতে দেওয়ার হুমকিও দেওয়া হয়। এখানেই শেষ নয়, এরপর গত সেপ্টেম্বরে ও সম্প্রতি দিশা পাটানির পৈতৃক বাড়িতে ও মুম্বইয়ে পরিচালক রোহিত শেট্টির বাড়িতেও কয়েক রাউন্ড গুলি চালায় বন্দুকবাজ। যার নেপথ্যে ছিল সেই বিষ্ণোই গ্যাং। দীর্ঘ বছর ধরে সলমন বিষ্ণোইদের নজরে রয়েছে। কিন্তু তাঁর টিকিটিও পায়নি বিষ্ণোই দল। এই মুহূর্তে সলমন একা নন বিষ্ণোইদের নিশানায় ভাইজানের ঘনিষ্ঠরাও।
সর্বশেষ খবর
-
বাঁচলেও একসঙ্গে, মরলেও! পরকীয়ায় পরিবার বাধ সাধতেই এক শাড়িতে গলায় ফাঁস দেওর-বউদির
-
সামনে ব্রাজিল-উরুগুয়ে, স্বপ্নের ম্যাচের আগে ‘স্মার্ট’ ফুটবলের বার্তা খালিদ জামিলের
-
মণ্ডপে ২০৮ ছবির সঙ্গে ‘মানুষ’ উত্তম কুমারও, শতবর্ষে শহরের পুজোয় মহানায়ককে শ্রদ্ধা
-
পোস্ত-কুমড়ো ভাজা খাওয়াতে হবে! ৩০০ ফুট উঁচু টাওয়ারে উঠে শর্ত বাদশার, থ উদ্ধারকারীরা
-
মোদির জন্মদিনে বঙ্গে মাসব্যাপী কর্মসূচি বিজেপির, বাড়ি বাড়ি জ্বলবে আশীর্বাদের প্রদীপ