সলমনের ‘ব্যাটেল অফ গালওয়ান’ (Battle Of Galwan) ছবির নামবদল। ‘মাতৃভূমি : মে ওয়ার রেস্ট ইন পিস’ নামে ছবি মুক্তি পাবে। কেন আচমকা নামবদল হল ছবির, তা নিয়ে জারি ধোঁয়াশা। কারণ, ছবির নির্মাতারা এই বিষয়ে একটি শব্দও খরচ করেননি। সোমবার ছবির নতুন পোস্টার শেয়ার করা হয়।
আরও পড়ুন:
View this post on InstagramAdvertisement
গত বছরের ২৭ ডিসেম্বর, জন্মদিনে বহু প্রতীক্ষিত দেশাত্মবোধক ছবি ‘ব্যাটেল অফ গালওয়ান’ ছবির টিজার প্রকাশ্যে এনেছিলেন সলমন। তবে পরিচালক অপূর্ব লাখিয়ার ছবির টিজার নিয়েও বিতর্ক কিছু কম হয়নি। বাস্তবে গালওয়ান সংঘাতে ভারতীয় সেনার কাছে প্রবল ‘মার খেয়েছিল’ চিনা সেনাবাহিনী। সিনেমার পর্দায় ভারতীয় সুপারস্টারের হাতে সেই ‘লাল ফৌজ’ নিধন দেখে ফুঁসে ওঠে বেজিং। চিনের দাবি, “বিকৃত তথ্যের সিনেমা দেখিয়ে ভারত জাতীয়তাবাদের উসকানি দিচ্ছে এবং চিনা সামরিক বাহিনীকে কলঙ্কিত করার চেষ্টা করছে।” শুধু তাই নয়, চিনা সংবাদমাধ্যমে ‘ব্যাটেল অফ গালওয়ান’কে ভারতের জাতীয়বাদ উসকানির ‘অস্ত্র’ বলে কটাক্ষ করা হয়েছে।
তবে প্রথম থেকেই সলমনের অ্যাকশন ঘরানার ছবি নিয়ে অনুরাগীদের উৎসাহ তুঙ্গে। আর হবে না-ই বা কেন? একে তো এই ছবিটি ২০২০ সালে গালওয়ান ভ্যালির ভারত-চিন সংঘাতের প্রেক্ষাপটে তৈরি। যেখানে কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর ভূমিকায় দেখা যাবে সলমন খানকে। যিনি ভারতীয় সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন। জওয়ানের চরিত্রে অভিনয়ের জন্য কড়া হোমওয়ার্কও করেছেন ভাইজান। শুটিং শুরুর আগে নিত্যদিন প্রেশার চেম্বারে ঘাম ঝরিয়েছেন। পরিবর্তন এনেছিলেন রোজকার খাদ্যাভ্যাসেও। আগামী ১৭ এপ্রিল ছবি মুক্তির কথা। এই ছবির ‘মাতৃভূমি’ গানটিও বিপুল সাড়া ফেলে দর্শক মনে। এখন নতুন অবতারে এই ছবিতে ভাইজানকে বড়পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
খামেনেইয়ের শেষকৃত্যে যোগ দিচ্ছে ভারত, ইরান যাচ্ছেন প্রধানমন্ত্রী?
-
বিশ্বকাপে হরমন-স্মৃতিদের ম্যাচ উপভোগ বিরাট-অনুষ্কার, ভারত হারলেও লর্ডসে ‘হিট’ বিরুষ্কা মোমেন্ট
-
বসের আদেশে টাকা পাঠাতেই গায়েব ৩.৫ কোটি! কেমন করে নিজেকে বাঁচাবেন সাইবার প্রতারণার কবল থেকে?
-
খামেনেইয়ের রক্তচক্ষু উড়িয়ে মার্কিন ব্রিগেডের সঙ্গে হ্যান্ডশেক! বিশ্বকাপ বিদায়ের পর চর্চায় ‘শান্তিপ্রিয়’ ইরান
-
মেসির হাতে কাপ দেখছেন না পেকেরম্যান, রোনাল্ডোকে নিয়েও আশাবাদী নন কিংবদন্তি কোচ