Sandy Saha-Shamik Adhikary

‘আমার উপর কালাজাদু করেছিল’, ‘ননসেন’ শমীকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্যান্ডির

স্যান্ডি জানান, তাঁর প্রতি শমীকের আগ্রহ ছিল। স্যান্ডির সঙ্গে নাকি প্রায়ই যোগাযোগ করতেন শমীক।

রমেন দাস
রমেন দাস

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১৬:৩৯

options
link
‘আমার উপর কালাজাদু করেছিল’, ‘ননসেন’ শমীকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্যান্ডির
স্যান্ডি সাহা ও শমীক অধিকারী, ছবি: সোশাল মিডিয়া।

এবার ‘ননসেন’ শমীকের (Shamik Adhikary) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্যান্ডি সাহার (Sandy Saha)। স্যান্ডির প্রতি শমীকের নাকি আগ্রহ ছিল। তাঁকে পেতে ‘কালাজাদু’ও করেছিলেন শারীরিক নির্যাতন ও যৌন হেনস্তায় অভিযুক্ত সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শমীক অধিকারী। 

Advertisement

বৃহস্পতিবার বান্ধবীকে যৌন হেনস্তা ও শারীরিক নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হন সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শমীক। এবার তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ স্যান্ডি সাহার। সান্ডি জানান, তাঁর প্রতি শমীকের আগ্রহ ছিল। স্যান্ডির জন্মদিনের পার্টিতেও এসেছিলেন শমীক। তাঁর সঙ্গে নাকি প্রায়ই যোগাযোগ করতেন শমীক। জানিয়েওছিলেন স্যান্ডিকে তাঁর ভালো লাগে। এমনকী এর আগে এক ইভেন্টে স্যান্ডিকে সকলের সামনে চুমুও খেয়েছিলেন শমীক। যা দু’তরফের সম্মতিতেই হয়েছে বলে জানান স্যান্ডি। একইসঙ্গে তিনি অভিযোগ জানান, যে স্যান্ডির প্রতি যেহেতু শমীকের আগ্রহ ছিল তাই স্যান্ডিকে পাওয়ার জন্য তাঁর উপর ‘কালাজাদু’ করেছিলেন। সেই প্রমাণও স্যান্ডি পেয়েছেন বলেই তাঁর দাবি। স্যান্ডি বলেন শহরের এক রেস্তরাঁয় শমীকের সঙ্গে খাওয়াদাওয়া করতে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন তাঁদের আরও ইনফ্লুয়েন্সার বন্ধুরাও। সেখানেই নাকি স্যান্ডিকে একটি মিষ্টি খাওয়ান শমীক। সেইসময় শমীকের ব্যাগে ‘ভুডু ডল’ও দেখেন তিনি। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

স্যান্ডির আরও অভিযোগ, শমীকের দেওয়া ওই মিষ্টি খাওয়ার পর থেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। শারীরিক ও মানসিক দিক থেকে একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। চিকিৎসার পর সেরে ওঠেন। এরপর থেকেই শমীকের সঙ্গে দূরত্ব বেড়েছিল তাঁর। একইসঙ্গে স্যান্ডি জানিয়েছেন, নির্যাতিতা তরুণীর সঙ্গে এর আগে শমীকের ভিডিও নাকি দেখেছেন তিনি। স্যান্ডির সঙ্গে ওই তরুণীর ব্যক্তিগতভাবে পরিচয় না থাকলেও তিনি আন্দাজ করতে পারছেন ওই তরুণী ঠিক কে। 

Advertisement

শুক্রবারই শারীরিক নির্যাতন ও যৌন হেনস্তার অভিযোগে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত শমীক অধিকারীকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। সংশিষ্ট ইস্যুতে গোপন জবানবন্দি দিতেও রাজি হন ওই নির্যাতিতা। তার প্রাক্কালেই সংবাদমাধ্যমের কাছে সেই বিভীষিকাময় রাতের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নির্যাতিতা। যা শুনলে শিউড়ে উঠতে হয়! 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.