সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মদ-গাঁজা-ড্রাগই ছিল তাঁর জীবনের অন্যতম অংশ। এই স্বভাবই একটা সময় তাঁকে ঠেলে দেয় খারাপ জগতের দিকে। চলতি বছর মুক্তি পায় সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’৷ সেখানে তাঁর জীবনের এই ওঠা-পড়ার গল্পই বলেছেন পরিচালক রাজকুমার হিরানী। দেখা গিয়েছে, সুস্থ ও স্বাভাবিক জীবন ছেড়ে নেশার জগতে ধীরে ধীরে বুঁদ হয়েছেন সঞ্জয় দত্ত তথা বলিউডের ‘বাবা’৷ ড্রাগের নেশা কাটাতে তাঁকে ভরতি করতে হয়েছে রিহ্যাবেও৷ তবে এখন সেই নেশার পথ থেকে ফিরে এসেছেন তিনি৷ স্ত্রী ও সন্তানদের নিয়ে শান্তিতে সংসার করছেন৷ ফিরেছেন সিনেমার জগতেও৷ এবার সেই সঞ্জয় দত্তকেই ড্রাগ বিরোধী প্রচারের মুখ বা ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল উত্তরাখণ্ড সরকার৷
[দেনা প্রায় ১০ লক্ষ ডলার, দেউলিয়া হওয়ার জোগাড় প্রিয়াঙ্কার হবু শ্বশুরের]
শনিবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করে উত্তরাখণ্ডের ত্রিবেন্দ্র সিং রাওয়াত সরকার৷ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ব্যক্তিগত জীবনে এই পরিস্থিতির সম্মুখীন হয়েছেন সঞ্জয়৷ ফলে তিনি যতটা এই নেশার ক্ষতিকর দিকটা তুলে ধরতে পারবেন তা অন্য কেউ পারবে না৷ তাই, তাঁকে এই প্রচারের মুখ করলে নেশাগ্রস্থরা যতটা প্রভাবিত হবেন তা অন্য কেউ করতে পারবে না৷ জানা গিয়েছে, এই বিষয়ে বলিউড অভিনেতার সঙ্গে একপ্রস্ত কথাবার্তাও সেরে রেখেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী৷ সিদ্ধান্ত ঘোষণার পরেও, টেলিফোনে কথা হয় তাঁদের৷ মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জানান হয়, এই প্রচারের মুখ হতে পেরে উত্তরাখণ্ড সরকারকে ধন্যবাদ জানিয়েছেন সঞ্জয় দত্ত৷
[OMG! জ্যানেটকে বীর্য উপহার দিয়েছিল অনুরাগী!]
ড্রাগের নেশায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে উত্তর ভারতের পাঁচটি রাজ্য৷ উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি ও রাজস্থান৷ এছাড়া তালিকায় রয়েছে রাজস্থান ও ঝাড়খণ্ড৷ স্কুল, কলেজের পড়ুয়ারাই হোক বা বয়স্ক ব্যক্তি, ড্রাগের নেশা মারণ ব্যাধির আকার ধারণ করেছে এই রাজ্যগুলিতে৷ সম্প্রতি মুম্বইতে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে যান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত৷ সেখানেই সঞ্জয় দত্তর সঙ্গে সাক্ষাত হয় তাঁর৷ এরপরই এগোয় দুজনের মধ্যে কথাবার্তা৷
সর্বশেষ খবর
-
জঙ্গলমহলে এটিএম থেকে ‘মানি ট্রেল’, ৭২ কোটির জালিয়াতিতে বাঁকুড়ায় ধৃত ৭, কিংপিংযের খোঁজে পুলিশ
-
‘সিন্ধুচুক্তি মানতে হবে ভারতকে’, আন্তর্জাতিক আদালতের ‘মূল্যহীন’ রায় ফুৎকারে ওড়াল দিল্লি
-
ভিলেন ফ্রাইং প্যান! শিয়ালদহ স্টেশনে খাবার দোকানে আগুন লাগল কীভাবে?
-
বুকে ট্যাটুতে বন্ধুর স্ত্রীর ছবি! বিয়ের উপহার দেখে তাজ্জব বর-কনে, ‘মতলব কী?’, খোঁচা নেটদুনিয়ার
-
‘পাথরসম্রাট’ টুলুর আত্মীয়ের গাড়িতে থাইল্যান্ডের টাকা, নেপথ্যে হাওয়ালা যোগ?