সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাস ফিরে ফিরে আসে৷ বলিপাড়ার ইতিহাসও তার ব্যতিক্রম নয়৷ একসময় হৃতিকের বিপরীতেই অভিষেক হওয়ার কথা ছিল করিনা কাপুরের৷ কিন্তু নারাজ ছিলেন মা ববিতা৷ আরও বড় ব্যানারে অভিষেক বচ্চনের বিপরীতে পর্দায় নামেন করিনা৷ তারপর আরব সাগরে ওঠাপড়া হয়েছে বহু ঢেউয়ের৷ এতবছর পর আবার যেন ফিরল সেই গল্প৷ এবার সইফ তনয়া সারা আলি খানের অভিষেক হতে চলেছে সেই হৃতিকের সঙ্গেই৷ যে সারা কি না এখন সম্পর্কে করিনার মেয়ে৷ মায়ের আপত্তিতেই টাইগার শ্রফের বদলে হৃতিকের বিরুদ্ধে অভিষেক হচ্ছে সারার৷ তবে আপত্তি করিনার নয়, সারার মা অমৃতা সিংযের৷
এতদিন শোনা যাচ্ছিল টাইগার শ্রফের বিপরীতে পর্দায় নামবেন সারা৷ করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার-২’ ছবিতে অভিষেক হওয়ার কথা ছিল তাঁর৷ কিন্তু নারাজ অমৃতা৷ করণ-সইফ ভাল বন্ধু বলেই পরিচিত ইন্ডাস্ট্রিতে৷ এদিকে অমৃতার সঙ্গে বহুদিন বিচ্ছেদ সইফের৷ তবে কি সিদ্ধান্তে সেই সম্পর্কের ছায়া পড়ল! অমৃতা অবশ্য জানাচ্ছেন, মেয়ের অভিষেকের জন্য আরও বড় প্ল্যাটফর্ম চাইছিলেন তিনি৷ আর তাই বলিঅন্দরের খবর, হৃতিকের সঙ্গে জুটি বেঁধেই পর্দায় হাজির হবেন সারা৷ সেটি হতে চলেছে একটি কমেডি ছবি৷ পরিচালনায় করণ মালহোত্রা৷
সেদিন করিনার ক্ষেত্রে অভিষেক অবশ্য সুখের হয়নি৷ উল্টোদিকে আমিশাকে বিপরীতে নিয়ে ইতিহাস তৈরি করেছিলেন হৃতিক৷ এবার নয়া সমীকরণে আগামীর ইতিহাসে কী লেখা থাকবে, তা জানতেই উৎসুক বলিপাড়া৷
সর্বশেষ খবর
-
সোমালিয়ার সমুদ্রে জলদস্যুদের তাণ্ডবে নিহত কলকাতার নাবিক, শোকে পাথর পরিবার
-
ফ্লাই দুবাইয়ের হামলাকারী সহ-পাইলটের ইরান যোগ! সাংঘাতিক ইঙ্গিত ট্রাম্পের
-
আগেও বহুবার সাউথ পয়েন্টের আহত সহপাঠীকে ‘টার্গেট’, কেন বারবার হামলা? তদন্তে পুলিশ
-
ফ্লাই দুবাই মনে করাচ্ছে কান্দাহার বিমান অপহরণ, মিউনিখ গণহত্যার মতো ঘটনাকে
-
পুজোয় পুরী যাওয়ার পথে একরাত কাটুক জঙ্গলে, সাফারিতে দেখা পেতে পারেন হাতিরও