আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ ও ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ দর্শকমহলে ব্যপক সাড়া ফেলেছে। রণবীরের সঙ্গে সারা অর্জুনের (Sara Arjun) অন স্ক্রিন রসায়নও সুপারহিট। হাঁটুর বয়সী সারার সঙ্গে রণবীরের জুটি নিয়ে সিনেমার প্রথম ভাগ মুক্তির আগে ব্যাপক চর্চা হয়। কিন্তু, ছবি মুক্তির পর সমালোচকদের মুখে ছাই দিয়ে বক্স অফিসে তেহেলকা তৈরি করেছিল। দ্বিতীয় ভাগ অর্থাৎ ‘ধুরন্ধর ২’ তো রেকর্ড ব্যবসা করে নতুন মাইলস্টোন গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছে। ইতিমধ্যেই বিশ্বব্যাপী আয়ের নিরিখে হলিউড ও চীনা ছবির সঙ্গে লড়াইয়ে দশম স্থান দখল করেছে। ধুরন্ধর ফ্রাঞ্চাইজির ব্যাপক সাফল্যের মাঝে কানাঘুষো আরও একটি বিগ বাজেটের ছবিতে কাজের প্রস্তাব পেয়েছেন সারা। ইয়ালিনার খোলস ছেড়ে এবার হয়ে উঠবেন কিংবদন্তি অভিনেত্রী মধুবালা।
আরও পড়ুন:
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূ্ত্রে খবর, সঞ্জয়লীলা বনসালীর প্রযোজনায় ও জ্যাসমিত কে রিনের নির্দেশনায় কাজ করবেন সারা অর্জুন। হিন্দি সিনেমার স্বর্ণযুগকে তুলে ধরা হবে এই ছবিতে। মধুবালার অভিনয় কেরিয়ার ও চাকচিক্যের আড়ালে থাকা যন্ত্রণাকে দর্শকের সামনে মেলে ধরবেন জ্যাসমিত-বনসালীর যগলবন্দি। সারার মাধ্যমে আরও একবার বড় পর্দায় জীবন্ত হয়ে উঠেবেন স্বর্ণযুগের অভিনেত্রী মধুবালা।
চলচ্চিত্র জগতের আইকন মধুবালা-কে নিয়ে ছবি তৈরি প্রসঙ্গে পরিচালক- প্রযোজক দুজনেরই মুখে কুলুপ। জানা যাচ্ছে, কিংবদন্তি অভিনেত্রী মধুবালার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতেই ছবি তৈরির পরিকল্পনা।
টিনসেল টাউনের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, সারা থেকে মধুবালা হয়ে উঠতে এখুনি প্রস্তুতি শুরু করে দিয়েছেন অভিনেত্রী। তাঁর সৌন্দর্য, গ্ল্যামার, পোশাক-পরিচ্ছদ, সাজসজ্জা থেকে শুরু করে বাচনভঙ্গির প্রশিক্ষণ এবং ‘লুক টেস্ট’-এর মতো প্রতিটি খুঁটিনাটি বিষয়ের ওপর বিশেষ নজর দেওয়া হচ্ছে।
চলচ্চিত্র জগতের আইকন মধুবালা-কে নিয়ে ছবি তৈরি প্রসঙ্গে পরিচালক বা প্রযোজক মুখে একেবারে কুলুপ এটেছেন। জানা যাচ্ছে, কিংবদন্তি অভিনেত্রী মধুবালার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতেই ছবি তৈরির পরিকল্পনা। শিশুশিল্পী হিসেবে অভিনয়ে হাতেখড়ি। বেশ কয়েকটি বিজ্ঞাপন ও দক্ষিণী ছবিতে কাজ করেছিলেন সারা।
View this post on Instagram
রণবীরের সঙ্গে ‘ধুরন্ধর’ ফ্রাঞ্চাইজিতে কাজের পর রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছেন সারা। ইয়ালিনা জামালি দর্শককে যেভাবে মুগ্ধ করেছে মধুবালা হয়ে সারা সেই জনপ্রিয়তা ছিনিয়ে আনতে পারে কিনা সেটা তো সময় বলবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে