Pathaan x Tiger Theme

অ্যাকশনের ডাবল ধামাকা! ‘টাইগার ভার্সেস পাঠান’-এর থিম ভিডিওতে দুরন্ত শাহরুখ-সলমন

যশরাজ ফিল্মসের পক্ষ থেকে আপলোড করা হয়েছে ভিডিওটি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৯, ২০২৩, ১৪:০৬

options
link
অ্যাকশনের ডাবল ধামাকা! ‘টাইগার ভার্সেস পাঠান’-এর থিম ভিডিওতে দুরন্ত শাহরুখ-সলমন

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমা হলে এবার দর্শকদের সিটের বেল্ট বেঁধে রাখতেই হবে। কারণ ‘টাইগার’ সলমন খান (Salman Khan) ও ‘পাঠান’ শাহরুখ খান (Shah Rukh Khan) আসছেন একসঙ্গে। ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমার ঘোষণা আগেই করেছিল প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস। এবার প্রকাশ্যে থিম সংয়ের ভিডিও।

Advertisement

Pathaan-x-Tiger-Theme-1

Advertisement

বক্স অফিসে দারুণ সফল শাহরুখের ‘পাঠান’। এখন পর্যন্ত এই ছবিই ব্যবসায়ীক দিক থেকে প্রযোজনা সংস্থার সবচেয়ে সফল ছবি। অন্যদিকে, ‘টাইগার ৩’ ছবি নিয়েও উত্তেজনার পারদ তুঙ্গে। শাহরুখ ও সলমনকে একসঙ্গে সিনেপর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন সিনেপ্রেমীরা। সেই আগ্রহ আরও বাড়িয়ে দিল ‘টাইগার ভার্সেস পাঠান’-এর (Tiger Vs Pathaan) এই থিম সং।

Advertisement

[আরও পড়ুন: প্রেমিকা টিনার সঙ্গে হানি সিংয়ের ব্রেকআপ, নেপথ্যে বলিউডের এই সুন্দরী নায়িকা!]

গানের ভিডিওতে ‘পাঠান’ সিনেমার দৃশ্য ব্যবহার করা হয়েছে। যে দৃশ্যে সলমন খান ‘টাইগার’ হিসেবে এন্ট্রি নিয়েছিলেন।  দু’জনের অ্যাকশন দৃশ্যের সঙ্গে সামঞ্জস্য রেখেই থিম সংটি তৈরি করেছেন সঞ্চিত বালহারা, অঙ্কিত বালহারা, জুলিয়াস পাকিয়াম।  

শাহরুখ-সলমন ছাড়াও ‘টাইগার ভার্সেস পাঠান’ ছবিতে থাকতে পারে আরও এক চমক।  টিনসেল টাউনে জোর গুঞ্জন, ‘অ্যকোয়াম্যান’ খ্যাত জেসন মোমোয়াকে (Jason Momoa) ছবির ভিলেন হিসেবে দেখা যেতে পারে।  ইতিমধ্যেই ছবির পরিচালনার ভার সিদ্ধার্থ আনন্দকে দেওয়া হয়েছে। এবার যদি জেসনের মতো হলিউড তারকার নাম সত্যিই যদি  ছবির সঙ্গে যুক্ত হয়, তাহলে তো সোনায় সোহাগা! এমনটাই মত শাহরুখ-সলমনের অনুরাগীদের। 

[আরও পড়ুন: বড় বাড়ির নামে গাছ কাটার ফল তীব্র গরম! মেয়রের কাছে বিশেষ আরজি ‘নাজেহাল’ লোপামুদ্রার]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.