Shah Rukh Khan t

চিকিৎসা করাতে মার্কিন মুলুকে উড়ে গেলেন শাহরুখ! হঠাৎ কী হল বাদশার?

চলতি বছরের মে মাসে আইপিএলের একটি ম্যাচে অসুস্থ হয়ে পড়েছিলেন শাহরুখ খান।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩০, ২০২৪, ১২:১৯

options
link
চিকিৎসা করাতে মার্কিন মুলুকে উড়ে গেলেন শাহরুখ! হঠাৎ কী হল বাদশার?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হঠাৎই মুম্বই ছাড়লেন শাহরুখ খান। সূত্রের খবর, সোমবার আমেরিকায় উড়ে গেলেন তিনি। শোনা যাচ্ছে, চিকিৎসার জন্যই মার্কিন মুলুকে পাড়ি দিয়েছেন কিং খান। খবর রয়েছে, চোখের চিকিৎসার জন্যই তাঁকে বিদেশে পাড়ি দিতে হয়েছে। তবে চোখে ঠিক কী সমস্যা তা এখনও জানা যায়নি।

Advertisement

চলতি বছরের মে মাসে আইপিএলের একটি ম্যাচে অসুস্থ হয়ে পড়েছিলেন শাহরুখ খান। তখন জানা গিয়েছিল, হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন তিনি। তাঁকে গুজরাটের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর পর সুস্থও হয়ে যান। কয়েকদিন আগে মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়েতেও অংশ নিয়েছিলেন পরিবারকে সঙ্গী করে। তার পরই চোখের সমস্যা শুরু হয়।

Advertisement

[আরও পড়ুন: গরুপাচার কাণ্ড: CBI মামলায় অনুব্রত মণ্ডলের জামিন, জেলমুক্তি হবে?]

শাহরুখের কাঁধে এখন প্রচুর চাপ। একদিকে যেমন ছেলে আরিয়ানের কেরিয়ার সামলাতে পোশাকের কোম্পানি খুলে দিয়েছেন, তাঁর পরিচালিত প্রথম সিরিজে টাকাও ঢালছেন শাহরুখ। আর এবার পালা মেয়ের। বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বলিপাড়ায় মেয়ে সুহানার মাটি শক্ত করার জন্য নাকি ২০০ কোটি টাকা খরচ করে ছবি প্রযোজনা করতে চলেছেন বলিউড বাদশা।

Advertisement

প্রথমে জল্পনা ছিল সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় বড়পর্দায় জুটি বাঁধছে বাবা-মেয়ে। তার দিন কয়েক যেতেই শোনা গেল, সুজয় ঘোষের পরিচালনাতেই স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ খান ও তাঁর মেয়ে সুহানা (Suhana Khan)। তবে শাহরুখের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করবেন সিদ্ধার্থ আনন্দ।

প্রথমবার শাহরুখ-সুহানা একসঙ্গে। সেই ছবি নিয়ে যে অনুরাগীদের কৌতূহল তুঙ্গে থাকবে তা বলাই বাহুল্য। কোন ভূমিকায় দেখা যাবে শাহরুখকে? ঘনিষ্ঠ সূত্রে খবর, সুজয় ঘোষের এই স্পাই থ্রিলারে সুহানার চরিত্রকে আরও বলিষ্ঠ করার উদ্দেশে শাহরুখের জন্য বিশেষভাবে একটি চরিত্র ডিজাইন করা হয়েছে। গোয়েন্দার ভূমিকায় যেখানে বাদশাকন্যা থাকছেন, সেখানে কিং খানকে ‘হ্যান্ডলার’-এর চরিত্রে দেখা যেতে পারে। যিনি রহস্য সমাধানে সুহানাকে চালিত করবেন। প্রি-প্রোডাকশনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার।

[আরও পড়ুন: ওয়ানড় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৩, আর্থিক সাহায্য ঘোষণা মোদির

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.