সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সমস্যায় রাকেশ শর্মার বায়োপিক। আমির খানের পর এবার রাকেশ শর্মার বায়োপিক থেকে বেরিয়ে গেলেন শাহরুখ খানও। তবে এই খবর এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েনি। বলিউডের অন্দরের সূত্র থেকে বাইরে এসেছে খবরটি।
ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মাকে নিয়ে বায়োপিক করার কথা ভাবেন মহেশ মথাই। তাঁর প্রথম পছন্দ ছিল আমির খান। আমিরকে অফারও করা হয়েছিল। কিন্তু আমির প্রজেক্ট থেকে সরে আসেন। প্রস্তাব পাঠিয়ে দেন শাহরুখের কাছে। অফারটি লুফে নেন শাহরুখ। এর জন্য আমিরকে ধন্যবাদ দিতে ভোলেননি তিনি। রাকেশ শর্মার চরিত্রের জন্য নিজেকে তৈরি করতে শুরু করে দিয়েছেন বলেও জানিয়েছিলেন শাহরুখ।
এমনকি ছবির নারীচরিত্রের জন্য অভিনেত্রী খোঁজাও শুরু হয়ে গিয়েছিল। আমির যখন ছবিতে ছিলেন, তখন কথা ছিল প্রিয়াঙ্কা চোপড়া অভিনয় করবেন প্রধান মহিলা চরিত্রে। কিন্তু আমিরের বদলে শাহরুখ আসার পর বদলে যায় হিরোইনও। প্রাথমিক ভাবে ঠিক হয়ে গিয়েছিল, শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন ফতিমা সানা শেখ। এত কিছুর পর হঠাৎ কেন শাহরুখ বেরিয়ে গেলেন ছবি থেকে? আচমকা কী হল? কেন নিজেকে এই প্রজেক্ট থেকে সরিয়ে নিলেন শাহরুখ?
[ যৌন হেনস্তার অভিযোগ রাজকুমার হিরানির বিরুদ্ধে, ছবি থেকে বাদ গেল নাম ]
শোনা যাচ্ছে, ইতিমধ্যেই ‘ডন ৩’-এর অফার পেয়েছেন শাহরুখ। তাঁর মনে হচ্ছে এই ছবিটি রাকেশ শর্মার বায়োপিক ‘স্যালুট’-এর থেকে বেশি গুরুত্বপূর্ণ। অন্তত তাঁর কেরিয়ারের জন্য তো বটেই। তাই ‘স্যালুট’ থেকে বেরিয়ে এসেছেন তিনি।
সম্প্রতি মুক্তি পেয়েছে শাহরুখ খানের ছবি ‘জিরো’। ছবিটি বক্স অফিসে সেভাবে ব্যবসা করতে পারেনি। ছবির পরিচালক আনন্দ এল রাই ‘রাঞ্ঝনা’ বা ‘তনু ওয়েডস মনু’ ছবিতে যেমন ম্যাজিক দেখিয়েছিলেন, ‘জিরো’-তে দেখাতে পারলেন না। এরপরও রাকেশ শর্মার বায়োপিকের মতো একটা ছবি পেয়ে কেন ছেড়ে দিলেন শাহরুথ, তা নিয়ে উঠছে প্রশ্ন।
[ এবছরই মুক্তি পাবে ‘সুপার ৩০’, দিন ঘোষণা হৃতিকের ]
সর্বশেষ খবর
-
পহেলগাঁও হামলার পর প্রথম কী বলেছিলেন মোদি? বিস্ফোরক তথ্য ফাঁস করলেন ডোভাল
-
এসএসকেএমে ফের সক্রিয় ‘দালালচক্র’, রোগীভর্তির নামে টাকা আদায়ের অভিযোগে একমাসে গ্রেপ্তার ৬
-
২ ঘণ্টায় ২ মিলিয়ন ‘ভিউ’! শিবপ্রসাদের ‘বহুরূপী’ ঝড়ে কৌশিকের ভবিষ্যদ্বাণী, ‘পুজোয় ফের মহাভোজ’
-
জওয়ানদের মাঝে সইফ, বিদেশে দেশভক্তি প্রিয়াঙ্কার, স্বাধীনতা দিবস উদযাপনে জিৎ-কোয়েলরাও
-
ঐক্য ও সম্প্রীতির সুর নিউটাউনে, ৮০তম স্বাধীনতা দিবসে বিশেষ উদ্যোগ