সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পাঠানে’র পর শাহরুখের ‘জওয়ান’ ছবির দিকে সবার চোখ। পাঠান ম্যাজিকের পর জওয়ানে অনুরাগীদের মন কতটা ভরাতে পারবেন শাহরুখ, তা নিয়ে উৎকণ্ঠা রয়েছে। আর ঠিক এই সময়ই খবরে এল জওয়ানের মুক্তি নিয়ে অনিশ্চিয়তায় ভুগছেন ছবির টিম।
‘জওয়ান’ ছবির টিজার মুক্তি পাওয়ার পর থেকেই শোনা গিয়েছিল জুন মাসে মুক্তি পাবে এই ছবি। তবে নতুন খবর হল চলতি বছরের অক্টোবর মাসে মুক্তি পাবে শাহরুখের এই ছবি। সূত্র বলছে, অক্টোবর মাসেও নাকি নিশ্চিত নয়। ছবি মুক্তি নিয়ে ক্রমাগত টালবাহানায় জওয়ান টিম। অনেকেই মনে করছেন, ‘পাঠানে’র পর একটু বেশিই সচেতন শাহরুখ। মার্কেট বুঝেই নাকি ‘জওয়ানে’র মুক্তির তারিখ নিশ্চিত করার প্ল্য়ান করছেন ছবির টিম।
[আরও পড়ুন: বিয়ে করছেন সানি দেওলপুত্র করণ, জানেন পাত্রী কে?]
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, শাহরুখের এই ‘জওয়ান’ নাকি ১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত অমিতাভ বচ্চন অভিনীত ছবি ‘আখরি রাস্তা’ থেকে অনুপ্রাণিত! তবে শুধু তাই নয়, ‘জওয়ান’ ছবি অনুপ্রাণিত হয়েছে কমল হাসান অভিনীত তামিল ছবি ‘ওরু কাইড়িইন ডায়েরি’ থেকেও।
[আরও পড়ুন: মুম্বইয়ে মণিরত্নমের সঙ্গে দেখা প্রসেনজিতের, নতুন সিনেমা? আশায় ভক্তরা ]
সর্বশেষ খবর
-
‘ছেলেকে কেড়ে নিলি মা, এবার…?’ পুজো এলেই চোখের জল বাঁধ মানে না পূর্ণিমার
-
ব্যাটারদেরও পেনাল্টি, ওয়াইডে নতুন নিয়ম, ক্রিকেটে একগুচ্ছ বদল আইসিসির
-
নেই মনের মানুষ? ‘প্রেমহীন’ পুজোয় এভাবেই করুন আনন্দ
-
ইন্দ্রনীলের টাকা গিয়েছে মমতার অ্যাকাউন্টেও! চাঞ্চল্যকর দাবি ইডির
-
মন্দারমণি বিচে ২ কিলোমিটার ‘রেড জোন’, পুজোয় মরশুমে দুর্ঘটনা এড়াতে একগুচ্ছ নির্দেশিকা