সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি বলি-বাদশা৷ সেই তিনি কিনা ট্রেনে যাত্রী! তাও আবার যখন সহযাত্রী ছবির প্রযোজক, পরিচালক ও অন্যান্যরা৷ অবাক লাগলেও এটাই সত্যি৷ এভাবেই নিজের ছবির প্রমোশন করলেন শাহরুখ খান৷ তবে শুধুই প্রমোশন নয়৷ প্রমোশন হিসেবে রেলযাত্রা বেছে নেওয়ার পিছনে রয়ে গিয়েছে এক আবেগঘন কাহিনি৷
কী সেই গল্প? আসলে আজ তিনি খ্যাতির উত্তুঙ্গে পৌঁছলেও, নিজের শিকড় ভোলেননি শাহরুখ৷ একদিন এই ট্রেনে করেই দিল্লি থেকে মুম্বই এসেছিলেন৷ দু’চোখে প্রতিষ্ঠা পাওয়ার একরাশ স্বপ্ন৷ আজ সেই স্বপ্ন সার্থক হয়েছে তাঁর৷ মুম্বইয়ে প্রতিষ্ঠা পেয়েছে তাঁর রাজত্ব৷ তাই আজ যখন তিনি ‘রইস’, তখনও শিকড়ের টানকে ভোলেননি৷ আর তাই প্রমোশনের খাতিরে মুম্বই থেকে দিল্লি যাওয়ার সময় বেছে নিলেন সেই ট্রেনকেই৷

এদিকে মুম্বই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে লোকে লোকারণ্য৷ সুপারস্টারকে একবার চোখের দেখা দেখতে কাতারে কাতারে ভিড় জমালেন ভক্তরা৷ এঁদের জন্যই তাঁর সুপারস্টার হয়ে ওঠা৷ আর তাই বলিপাড়ার ‘রইস’ হয়েও দিনের শেষে তাঁর ফ্যানদেরই কুর্নিশ জানালেন বাদশা৷
In Vapi Udi Udi jaaye… pic.twitter.com/JnrDqMI0F6
— Shah Rukh Khan (@iamsrk) January 23, 2017
সর্বশেষ খবর
-
এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনা: দ্বিতীয় ডোপ পরীক্ষাতেও ফেল, গাঁজা সেবন করেই চালকের আসনে পাইলট!
-
পরীক্ষা দিতে যাচ্ছেন, অথচ একবর্ণও পড়া হয়নি! এমন স্বপ্ন তাড়া করলে জানুন নেপথ্য কারণ
-
‘বন্দে মাতরমের’ অপমান শাস্তি, হতে পারে কারাদণ্ড, রাষ্ট্রপতির অনুমোদনে তৈরি হল আইন!
-
রাজ্যে কয়েক হাজার কর্মসংস্থান! পুরসভা ও সমবায়তে নিয়োগ করবে পিএসসি, জারি বিজ্ঞপ্তি
-
পঞ্চায়েত এলাকায় বাড়ি তৈরিতে মানতে হবে একাধিক নিয়ম! কড়া বিধি আনার ঘোষণা দিলীপের