সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোথাও ভোর ৫টা, কোথাও সকাল ৬ টা। সকাল থেকেই দেশজুড়ে জওয়ান ঝড়। রাতের ঘুমকে তোয়াক্কা না করে জওয়ান দেখতে হাজির শাহরুখ ভক্তরা। সিনেমা হলের বাইরেই রাত জাগলেন কেউ কেউ। সারারাত ধরে হাতে পোস্টার, মুখে স্লোগান। শাহরুখ বন্দনা শুরু সেই মধ্যরাত থেকে। ভক্তদের এমন উন্মাদনা দেখে আপ্লুত শাহরুখ খান। আর তাই ফ্যানদের উৎসাহকে আরও বাড়িয়ে দিতে নিজের এক্স প্রোফাইল থেকে ধন্যবাদ জানালেন বলিউড বাদশা।
শাহরুখ লিখলেন, ”তোমাদের সকলের জন্য অনেক ভালবাসা। আশা করি তোমাদের জওয়ান ভাল লাগবে। তোমাদের এই উন্মাদনা দেখার জন্যই রাতভর জেগে রয়েছি।”
Love u boys and girls I hope u enjoy the entertainment. Kept awake to see u go to the theater. Big love and thanks https://t.co/WYOKRfqspG
Advertisement— Shah Rukh Khan (@iamsrk) September 7, 2023
[আরও পড়ুন: শাহরুখই কাশ্মীরের প্রাণভোমরা! ‘পাঠান’-এর পর উপত্যকাকে ‘টনিক’ জোগাচ্ছে ‘জওয়ান’]
দর্শকরা বলছেন, শাহরুখের এই ছবি একেবারেই ব্লকবাস্টার। একের পর এক চমক রয়েছে ছবিতে। বিশেষ করে নানারূপে শাহরুখের অভিনয়ই এই ছবির আসল ইউএসপি। গল্পেও রয়েছে একের পর এক টুইস্ট। প্রথম দিন, প্রথম শো দেখে দর্শকরা বলছেন, শাহরুখের কেরিয়ারের সেরা ছবি ‘জওয়ান’।
শাহরুখ খানের (Shah Rukh Khan) ৩ দশকের কেরিয়ারে রেকর্ড! পয়লা দিনের প্রায় ৬ লক্ষ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। জল্পনা ছিল, ওপেনিং ডে-তেই হেসেখেলে ৫০ কোটির ক্লাবে ঢুকবে ‘জওয়ান’ (Jawan)। এবার তাতেই সিলমোহর। দেশ-বিদেশ মিলিয়ে আন্তর্জাতিক বক্সঅফিসেও অগ্রীম বুকিংয়ের ক্ষেত্রে হিন্দি সিনেমা হিসেবে রেকর্ড গড়েছে এই ছবি। রিলিজের আগেই ৫০ কোটির ব্যবসা। যা কিনা বিশ্বের বক্সঅফিসে বলিউডের গ্রাফকে একলাফে উর্ধ্বমুখী করে দিয়েছে।
[আরও পড়ুন: ইন্ডিয়া-ভারত নাম তরজায় কেন্দ্রকে ‘তৈলমর্দন’! নিজের ছবির নামই বদলে ফেললেন অক্ষয়]
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের