Tollywood

টলিউডেও এবার ৮ ঘণ্টার শিফট! টেকনিশিয়ানদের কাজের সময়, পারিশ্রমিক নিয়ে জরুরি বৈঠক

বুধবারের জরুরী বৈঠক নিয়ে কী জানালেন রুদ্রনীল ঘোষ?

পূর্বাশা দাস
পূর্বাশা দাস

শেষ আপডেট: জুলাই ২২, ২০২৬, ২১:০৪

options
link
টলিউডেও এবার ৮ ঘণ্টার শিফট! টেকনিশিয়ানদের কাজের সময়, পারিশ্রমিক নিয়ে জরুরি বৈঠক
টেকনিশিয়ানদের কাজের সময়, পারিশ্রমিক নিয়ে জরুরি বৈঠক

বুধবার নন্দনে বিধায়ক, প্রযোজক এবং বিভিন্ন গিল্ডের প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক হয়। উপস্থিত ছিলেন রাজ্য সরকারের তরফ থেকে টলিউডের দায়িত্বপ্রাপ্ত বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ। বৈঠকে দেখা যায়নি হিরণ চট্টোপাধ্যায়কে। তবে পাপিয়া অধিকারী নন্দনে এসেও মিটিংয়ে যোগ না দিয়েই বেরিয়ে যান বলে খবর।

Advertisement

জানা গিয়েছে তাঁর ‘কনফেডারেশন’-এর সদস্যরাও বৈঠকে যোগ দেননি। দিন কয়েক ধরেই ফেডারেশন এবং কনফেডারেশন নিয়ে বিবাদের সূত্রপাত। বিজেপি সরকার গঠনের পর ফেডারেশন সংগঠন ভেঙে যায়। যার ফলে টেকনিশিয়ানসদের বেশ কিছু সমস্যা তৈরি হয়েছিল। দৈনিক কাজের সময় এবং পারিশ্রমিক নিয়ে টেকনিশিয়ানদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। কনফেডারেশনে যোগ না দেওয়ার কারণে বেশ কিছু টেকনিশিয়ানের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে বলে জানানো হয়েছিল। এই মর্মে দিন কয়েক আগেও একটি জরুরি বৈঠক হয়েছে। যদিও এদিনের বৈঠকে উপস্থিত টেকনিশিয়ানদের দাবি সদর্থক আলোচনা হয়েছে। কর্মপদ্ধতিতে যে অব্যবস্থা দেখা গিয়েছিল তা অচিরেই মিটে যাবে বলে সরকারের উপর পূর্ণ আস্থা রাখছেন তারা।

Advertisement

সিনেমার ক্ষেত্রে বারো ঘণ্টার শিফট এর উল্লেখ করা হয়েছে। সিরিয়াল এবং ওটিটি এর ক্ষেত্রে আট ঘণ্টার শিফটের প্রস্তাব। 

রুদ্রনীল ঘোষ বলেন, ‘বেশ কিছু নিয়ম নীতি নিয়ে আলোচনা হয়েছে। একটা এসওপি তৈরি করা হবে। ভবিষ্যতে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।’ পাপিয়া অধিকারীর মিটিংয়ে অংশগ্রহণ না করার বিষয়ে রুদ্রনীল বলেন, ‘একদিনে সকলকে অ্যাকোমোডেট করা সম্ভব হয় না। আর আজ যাঁরা আসেননি ভবিষ্যতে নিশ্চয়ই আসবেন।’ এছাড়াও বৈঠকে বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছে। সিনেমার ক্ষেত্রে বারো ঘণ্টার শিফট এর উল্লেখ করা হয়েছে। সিরিয়াল এবং ওটিটি এর ক্ষেত্রে আট ঘণ্টার শিফট হবে। টেকনিশিয়ানদের পারিশ্রমিকে কোনও বদল হচ্ছে না। যা ছিল তাই থাকবে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.