সুপারস্টার আমির খানের তৃতীয় বিয়ে ঘিরে তোলপাড় রাজনৈতিকমহল। একের পর এক হিন্দু নারীর সঙ্গে কেন বৈবাহিকসম্পর্ক? আমিরের বিরুদ্ধে ‘লাভ জেহাদ’-এর অভিযোগ ক্রমশ প্রকট হচ্ছে, তা বলাই বাহুল্য। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহারাষ্ট্রের মন্ত্রী নীতেশ রানের প্রশ্ন, ‘আমির লাভ জেহাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর?’ নীতেশের পর এবার শিবসেনা নেতা সঞ্জয় শিরসাতের (Sanjay Shirsat ) নিশানায় বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট। আরও একধাপ এগিয়ে সঞ্জয়ের দাবি, ‘আমির লাভ জেহাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে উঠতেই পারেন। কিন্তু, ভক্তের হৃদয়ে বাস করতে পারবেন না।’
আরও পড়ুন:
সঞ্জয়ের বক্তব্য, একজন জনপ্রিয় তারকার ব্যক্তিগত সিদ্ধান্ত তাঁর অনুরাগীদের ওপর প্রভাব ফেলে। তাঁর মতে, আমির একজন সফল অভিনেতা। বারংবার বিয়ের মাধ্যমে তিনি তাঁর ভক্তদের কাছে কী বার্তা দিচ্ছেন, তা প্রশ্নের বিষয়। সর্বভারতীয় সংবাদমাধ্যমের সামনে নীতেশের মতকে সমর্থন করে সঞ্জয়ের সংযোজন, “নীতেশ রানে ঠিকই বলেছেন। মানুষ একজন অভিনেতাকে অনুসরণ করে কারণ তাঁকে বড় তারকা বলে মনে করে।”

আমিরের (Aamir Khan) তিনটি বিয়ের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “একবার নয়, দু’বার নয়, তিনবার বিয়ে! মানুষ তাঁর থেকে কী শিক্ষা পাচ্ছেন? তিনি লাভ জিহাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে পারেন কিন্তু সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারবেন না।”নীতেশ রানে বা সঞ্জয় শিরসাতের এহেন মন্তব্যে আমির খানের ব্যক্তিগতজীবন রাজনৈতিক ও ধর্মীয় বিতর্কের সঙ্গে জড়িয়ে যাচ্ছে তা বললে অত্যুক্তি হবে না।

সম্প্রতি বিহারের ফোরবেসগঞ্জ এলাকায় এক বিক্ষোভ প্রদর্শন করে বজরং দল। পোড়ানো হয় আমিরের কুশপুতুলও। ধাক্কা দিয়ে দেশ থেকে বিতাড়িত করার হুমকিও দিয়েছে সংশ্লিষ্ট হিন্দু সংগঠন। তবে এখনও পর্যন্ত অভিনেতার তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ১৯৮৬ সালে রীনা দত্তের সঙ্গে প্রথমবার বৈবাহিকবন্ধনে অবদ্ধ হয়েছিলেন আমির খান। বিচ্ছেদের পর কিরণ রাওয়ের সঙ্গে আমিরের দ্বিতীয় দাম্পত্য। এরপর ষাটোর্ধ্ব আমির গৌরী স্প্র্যাটের মধ্যেই শান্তি খুঁজে পেয়েছেন। গত ৫ জুলাই ঘরোয়া পরিসরে ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট’-এ ভালোবাসার বন্ধনে বাঁধা পড়ে দু’টি মন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘আচরণে যেন বদল না আসে’, নতুন ভবনের উদ্বোধনে স্বয়ংসেবকদের সতর্কবার্তা আরএসএসের
-
লাল সন্ত্রাস ছেড়ে মূল স্রোতে মাও দম্পতি! বৌমার হাতের রান্না খাওয়ার অপেক্ষায় শাশুড়ি
-
বাবা-মা হলেন রাজা-পিয়ান, পুজোর আগেই তারকাদম্পতির সংসারে সুখবর
-
টাকার ছড়াছড়ি! এক দলেই খরচ ১০৬ কোটি, আরও বড় হচ্ছে দেশের এই ফ্রাঞ্চাইজি লিগ
-
ক্যানসারজয়ী দত্তককন্যার প্রথম সিনেমা, ‘নিজের লড়াই ভুলে যেও না মা’, আবেগঘন বিবেক ওবেরয়