Bike Ambulance Dada

অপেক্ষার অবসান, ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র শুটিং শুরু দেবের, নিজেই শেয়ার করলেন ছবি

কবে মুক্তি পাবে এই ছবিটি?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১৭:৩৯

options
link
অপেক্ষার অবসান, ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র শুটিং শুরু দেবের, নিজেই শেয়ার করলেন ছবি
অভিনেতা-প্রযোজক দেব। ছবি-সোশাল মিডিয়া

অপেক্ষার অবসান। নিজের পঞ্চাশতম ছবি ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র শুটিং শুরু করলেন প্রযোজক-অভিনেতা দেব। রবিবার নিজেই সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে সুখবর জানিয়েছেন তারকা সাংসদ।

Advertisement
অভিনেতা-প্রযোজক দেব। ছবি-সোশাল মিডিয়া

১৩ ফেব্রুয়ারি, শুক্রবার ছবিটির শুভ মহরত সেরেছিলেন দেব। বিশেষ মুহূর্তে তাঁর দোসর হয়েছিল ছবির গোটা টিম। একগুচ্ছ ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে দেব লেখেন ‘নতুন যাত্রা-নতুন শুরু’। সেখানেই দেখা গিয়েছিল বাইক অ্যাম্বুল্যান্স দাদা ছবির পোস্টার। দেবের ওই পোস্টে বরাবরের মতোই উপচে পড়ে অনুরাগীদের মন্তব্য। অধিকাংশেরই প্রশ্ন ছিল শুটিং শুরু হবে কবে। যদিও সেসময় তা খোলসা করেননি অভিনেতা। রবিবার ফের ছবি পোস্ট করে সুখবর দিলেন দেব। লিখলেন, “#BAD কাজ শুরু।  বাইক অ্যাম্বুল্যান্স দাদা।” অর্থাৎ আজ থেকেই শুরু হল শুটিং।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

Advertisement

প্রসঙ্গত, জলপাইগুড়ি জেলার এক অখ্যাত গ্রাম রাজাডাঙার ধলাবাড়ির বাসিন্দা করিমুল হক। তিনি ‘অ্যাম্বুল্যান্স দাদা’ নামে পরিচিত। শহর থেকে বহু দূরের প্রান্তিক এলাকার বাসিন্দাদের চিকিৎসার প্রয়োজনে নিজের বাইককেই অ্যাম্বুল্যান্সের মতো ব্যবহার করেন করিমুল। বাইকেই তিনি মুমুর্ষু রোগীদের পৌঁছে দেন হাসপাতালে। এভাবেই বছরের পর বছর তিনি সমাজসেবা করে চলেছেন। স্বীকৃতি হিসেবে ২০১৭ সালে ‘পদ্মশ্রী’ সম্মান তুলে দেওয়া হয় তাঁর হাতে। ২০২০ সালে শোনা গিয়েছিল, তাঁর বায়োপিক তৈরি হবে বলিউডে। তবে ছবির পরিচালক বিনয় মুদ্গলের কাছ থেকে স্বত্ব কিনে নিয়েছেন প্রযোজক দেব। প্রধান চরিত্রে অভিনয় করবেন তিনিই। চলতি বছরের আগষ্টে ছবিটি মুক্তি পাওয়ার কথা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.