সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেত্রী সোহিনী সরকার ও সঙ্গীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়ের (Shovan Ganguly) প্রেমের গুঞ্জন বহুদিন ধরেই শোনা যাচ্ছে। এবার জল্পনা বাগদানকে কেন্দ্র করে। সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন শোভন। ভিডিওতে শিল্পীর বাম হাতের অনামিকায় একটি আংটি দেখা যায়। এতেই প্রশ্ন তোলা হয়, তাহলে কি সোহিনীর সঙ্গে বাগদান সেরে ফেললেন শোভন?

ব্যাপার কী? ফোনে জানতে চাওয়া হয় সঙ্গীতশিল্পীর কাছে। তাঁর স্পষ্ট জবাব, এমন কিছুই ঘটেনি। শোভনের কথায়, “যা আমার হাতে দেখা যাচ্ছে তা আমারই সম্পত্তি।” গায়ক জানান, তাঁর সঙ্গে সোহিনীর (Sohini Sarkar) বাগদানের মতো ঘটনা ঘটেনি। তা নিতান্তই রটনা মাত্র। ভবিষ্যতে তাঁর ক্ষেত্রে এমন কিছু হলে তা অবশ্যই জানাবেন বলেও জানান শিল্পী।
[আরও পড়ুন: রুপোলি পর্দাকে চিরবিদায় অনুষ্কার? দ্বিতীয় সন্তানের জন্মের পরই জল্পনা তুঙ্গে]
প্রায় দেড় মিনিটের ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন শোভন। যেখানে তাঁকে বরফের মাঝে দেখা যাচ্ছে। আর কণ্ঠে শোনা যাচ্ছে ‘এক প্যায়ার কা নগমা হ্যায়’ গানটি। গত কয়েকদিন ধরে বরফের দেশের এমন একাধিক ছবি ও ভিডিও শেয়ার করেছেন শিল্পী।
উল্লেখ্য, গত বছর থেকেই সোহিনী-শোভনের প্রেম নিয়ে নানা খবর শোনা যায়। যদিও এমন রটনা নিয়ে অভিনেত্রী-গায়ক কোনও দিনই সেভাবে মাথা ঘামাননি। নিজেদের কাজ আর ছুটি নিয়েই ব্যস্ত থেকেছেন তাঁরা।
View this post on Instagram
[আরও পড়ুন: দুষ্কৃতীদের গুলি কেড়েছিল সিধু মুসেওয়ালার প্রাণ, ৫৮ বছরে ফের অন্তঃসত্ত্বা পাঞ্জাবি গায়কের মা]
সর্বশেষ খবর
-
ভয় দেখিয়ে অভিনেত্রীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার বর্ষীয়ান পরিচালক
-
বাঘের মুখে প্লাস্টিক থেকে থার্মোকলের দূষণে জেরবার ম্যানগ্রোভ, শিরে সংক্রান্তি সুন্দরবনের!
-
শিয়রে শুল্কের খাঁড়া, অশনি সংকেতের মাঝেই মোদিকে ফোন ট্রাম্পের ডেপুটি ভ্যান্সের
-
দিঘার সৈকতে উঠল টন টন ইলিশ, এবার সস্তায় মিলবে রুপোলি শস্য?
-
বালোচিস্তানের সোনার খনি থেকে পাততাড়ি গোটাচ্ছে চিন! সিপিএসই-র ভবিষ্যৎ নিয়েও উদ্বিগ্ন পাকিস্তান