সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শান্ত ঘরোয়া মেয়ে কিংবা মিষ্টি প্রেমিকা৷ এতদিন এই অবতারেই দেখা গিয়েছে তাঁকে৷ কিন্তু এবার সবার ঘুম কেড়ে নিতে চলেছেন শ্রদ্ধা কাপুর৷ এক ঝটকায় নিজের গার্ল-নেক্সট ডোর ইমেজ ছেড়ে বেরিয়ে আসতে চলেছেন নায়িকা৷ মুম্বইয়ের অন্ধকার জগতের অন্যতম সম্রাজ্ঞী হাসিনা পার্কার হিসেবে দেখা যাবে তাঁকে৷ ছবির প্রথম পোস্টারেই বাজিমাত করেছেন নায়িকা৷
লক্ষ্মী আরাধনায় মাইলি সাইরাস, অবাক নেটদুনিয়া
‘হাসিনা আপা’ নামেই মুম্বইবাসী চেনে হাসিনাকে৷ সম্পর্কে দাউদ ইব্রাহিমের বোন হয় এই মহিলা৷ শোনা যায়, স্বামীর মৃত্যুর পর মুম্বইয়ে দাউদের রাজত্বের বেশিরভাগ অংশ সামলাত সে৷ একাধিক হাওয়ালা-চক্রে জড়িত এই মহিলার নাম৷ মধ্যপ্রাচ্যের সঙ্গে দাউদের অন্ধকার জগতের লেনদেনও নাকি হাসিনাই সামলাত৷ এমনকী, বলিউডের বিদেশে ব্যবসাও তার নির্দেশেই নিয়ন্ত্রিত হত৷ মুম্বইয়ের কেবল অপারেটররাও নাকি তার নির্দেশ অনুযায়ী কাজ করতেন৷
মানুষ নয়, এবার অশরীরী অবতারে ঘুম কাড়বেন অনুষ্কা!
বাবা শক্তি কাপুর বেশিরভাগ সময় নেগেটিভ চরিত্রে অভিনয় করলেও নিজের স্বল্প সময়ের কেরিয়ারে এতদিন সেই পথে এতদিন পা বাড়াননি শ্রদ্ধা৷ কিন্তু এবার নেগেটিভ শেডেই বলিউডে নিজের মাটি ফিরে পেতে চলেছেন নায়িকা, অভিমত বিশেষজ্ঞদের৷
সেলেবদের এই ‘অদ্ভুত’ অভ্যাসগুলি জানলে অবাক হবেন!
সর্বশেষ খবর
-
‘কালো হিরে’র হ্যাটট্রিকে স্বমহিমায় ফরাসি বিপ্লব, নরওয়েকে গোলের মালা পরিয়ে নকআউটে গেল ফ্রান্স
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!