‘কসৌটি জিন্দেগি কে’ খ্যাত শ্বেতা তিওয়ারির সময়টা মোটেই ভালো যাচ্ছে না। দিন কয়েক আগে তাঁর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনেছেন প্রাক্তন স্বামী রাজা চৌধুরী। এবার অনলাইন ঠান্ডা পানীয়ের অর্ডারে আরশোলার উৎপাত! স্বাভাবিকভাবেই এই ঘটনায় প্রচণ্ডে বিরক্ত শ্বেতা। মহারাষ্ট্রের ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’-এর কমিশনার তুকারাম মুন্ধেকে ট্যাগ করে বিষয়টি জানিয়েছেন শ্বেতা তিওয়ারি (Shweta Tiwari)।
আরও পড়ুন:
সোশাল মিডিয়ায় একটি ভিডিওবার্তায় ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী। একটি নামি ব্র্যান্ডের ঠান্ডা পানীয় অর্ডার করেছিলেন শ্বেতা। প্যাকিং খুলতেই হাজির এক অপ্রত্যাশিত অতিথি! এরপরই ইনস্টা স্টোরিতে ‘আরশোলা কাণ্ড’ নিয়ে একটি ভিডিও শেয়ার করেন শ্বেতা।
তিনি জানান, “আমরা অনলাইন থেকে একটি ঠান্ডা পানীয় অর্ডার করেছিলাম। সেটার সঙ্গে একটি আরশোলা পেয়েছি। সেটা এখন বাড়ির মধ্যে উড়ি বেড়াচ্ছে। দেখুন, কত ছোট!” একপর্যায়ে কেউ আরশোলাটিকে মারার চেষ্টা করলেও শ্বেতা থামিয়ে দেন। এরপর মজা করে অনুগামীদের পরামর্শ নেন যে বিষয়টি তুকারাম মুন্ধের নজরে আনা উচিত কিনা।
যদিও তিনি সেই ভিডিওতে মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কমিশনারের উদ্দেশে বলেছেন, “মুন্ধেজি, এখন আমরা অনলাইনে বাড়িতে আরশোলাও পাচ্ছি। আপনি কোথায়? দয়া করে বিষয়টা দেখুন।” এই অনভিপ্রেত ঘটনায় একদিকে যেমন বিরক্ত তেমনই আবার বিষয়টি নিয়ে হাসাহাসিও করেছেন শ্বেতা ও তাঁর বন্ধুরা।

স্টাইলিস্ট ভিক্টর রবিনসন শ্বেতার সঙ্গে একটি ছবি পোস্ট করে মজা করে লিখেছেন, ‘যে ভদ্রমহিলা আরশোলা পছন্দ করেন না, তাঁর বাড়িতেই আরশোলার হানা!’ খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত নিয়ম লঙ্ঘনকারী প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নিচ্ছে মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। সম্প্রতি ‘নিষিদ্ধ’ গুটখার বিজ্ঞাপনের মুখ হওয়ায় আইনি নোটিশ পেয়েছেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ।
সমাজমাধ্যমে অনেকেই তাঁকে ‘আসলি সিংহম’ তথা প্রকৃত সিংহম বলে সম্বোধন করছেন। চলতি সপ্তাহেই নিষিদ্ধ পণ্য এবং দুধ ও দুগ্ধজাত সামগ্রী মিলিয়ে প্রায় পাঁচিশ লক্ষ টাকার পণ্য বাজেয়াপ্ত করা হয়েছে। একইসঙ্গে নিয়ম লঙ্ঘনের অভিযোগে পাঁচটি হোটেল ও রেস্তরাঁর লাইসেন্সও বাতিল করা হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ব্যাঙ্কের বাইরে এবার নিয়মিত টহল দেবে পুলিশ! নয়া নির্দেশিকা জারি লালবাজারের
-
যাত্রী সেজে গাড়িতে, ক্যাব চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে ফিল্মি কায়দায় ডাকাতি খাস কলকাতায়!
-
ইকবালের মতোই জলে ডুবে থাকে তার দিদি-বোনেরাও! ‘বাপমরা মেয়েগুলো’র চিন্তায় চোখে জল মায়ের
-
একজনের নামে ক’টা সিম কার্ড? আগস্টেই চালু হচ্ছে নয়া নিয়ম
-
রাতবিরেতে আচমকা পূর্ব বর্ধমানের স্বাস্থ্যকেন্দ্রে হানা স্বাস্থ্যমন্ত্রীর! ঘেঁটে দেখলেন ওষুধের স্টক