বিদিশা চট্টোপাধ্যায়: আলিয়া ভাট আর সিদ্ধার্থ মালহোত্রার প্রেমের গুঞ্জনে বলিউড সরগরম৷ কিন্তু সিদ্ধার্থের মুখে তো অন্য কারও নাম! বুধবার তাঁর আপকামিং ছবি ‘বারবার দেখো’-র প্রচারে কলকাতায় এসে নিজের ছোটবেলার ক্রাশের কথা জানালেন সিদ্ধার্থ৷ ছবির নামের মতোই সিদ্ধার্থরও কাউকে বারবার দেখতে ইচ্ছে করে৷ কিন্তু তিনি আলিয়া নন৷
তাহলে? সে আর কেউ নন, তরুণ নায়কের ছোটবেলার ক্রাশ হলেন ক্যাটরিনা কাইফ৷ কলকাতায় এসে খোলাখুলি সেই প্রেমের কথা তাঁর ফ্যানদের জানালেন সিদ্ধার্থ৷ স্বীকার করলেন, ক্যাটরিনা তাঁর চাইল্ডহুড ক্রাশ৷ অকপটে জানালেন, ছবিতে ক্যাটের সঙ্গে রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করতে গিয়ে বেশ অস্বস্তি হয়েছিল তাঁর৷ শুটিংয়ে অনেক সময় নাকি ক্যাটের দিকে হাঁ করে তাকিয়ে থাকতেন আলিয়ার ‘বয়ফ্রেন্ড’৷ এদিকে, রণবীরের সঙ্গে ব্রেক-আপের পর সিদ্ধার্থের এই কমপ্লিমেন্ট সলজ্জ ভঙ্গিতেই গ্রহণ করলেন ক্যাট৷ সাংবাদিক সম্মেলনে মধ্য কলকাতার পাঁচতারা হোটেলে তাঁদের কেমিস্ট্রিও ছিল দেখার মতো৷ একদিকে সিদ্ধার্থ যেমন ক্যাটরিনাকে সিনিয়র বলে সম্মান জানিয়ে বললেন “কাজ করতে গিয়ে আই হ্যাড টু ম্যাচ আপ উইথ হার৷” অন্যদিকে নিজের ভাল লাগার কথাও রাখঢাক করলেন না৷

এসবের মধ্যেই আবার ‘বারবার দেখো’র অন্য বিতর্কে জল ঢেলে দিলেন পরিচালক নিত্য মেহরা৷ ক্যাটের অন্তর্বাস দৃশ্যে আপত্তি জানিয়ে তা বাদ দেওয়ার নির্দেশ দেয় সেন্সর বোর্ড৷ সেন্সরের এই সিদ্ধান্তে বিতর্কের ঝড় উঠেছিল সোশ্যাল মিডিয়ায়৷ এদিন নিত্য মেহরা বললেন, ছবিতে ক্যাটরিনার অন্তর্বাস পরার কোনও দৃশ্যই নাকি নেই! ৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ছবিটি৷
এদিন আবার কলকাতার ট্রামে এই ছবিরই জনপ্রিয় গান ‘কালা চশমা’-য় নাচ করে ভক্তদের মনোরঞ্জন করলেন ক্যাট-সিড৷
সর্বশেষ খবর
-
যুদ্ধের শঙ্কায় ফের রক্তাক্ত দালাল স্ট্রিট! একধাক্কায় ১২০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, বেহাল নিফটিও
-
শতাব্দী রায়ের পিতৃবিয়োগ, ‘১৫ দিনে কী থেকে যে কী হয়ে গেল…’, শোকস্তব্ধ অভিনেত্রী
-
গিলে খাচ্ছে গঙ্গা, শিউলি-কাশফুলে ভরা সামশেরগঞ্জে পুজো যেন শুধুই বিষাদের
-
মস্তিষ্ক, কান, স্নায়ুর জটিল অস্ত্রোপচার! মণিপাল ইএম বাইপাসে পূর্ব ভারতের প্রথম স্কাল বেস ইনস্টিটিউট
-
জেলবন্দি স্বামীর পাশে থাকায় মমতা-রাহুলকে ধন্যবাদ মিলনের স্ত্রীর, শুক্র থেকে নন্দীগ্রামে প্রচার