সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত মঙ্গলবার এক আনন্দের দিন ছিল অভিনেত্রী সোহা আলি খানের জন্য। সেইদিনই সাধ ছইল সোহার। সন্তানসম্ভবা সোহা আলি খান তাই সাধ করে স্বামী কুণাল খেমুর সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন নিজের টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। পরেছিলেন গোলাপি রঙের শাড়ি, খোপায় ফুলের মালা, কপালে টিপ। সেই ছবিই পোস্ট করেছিলেন সোহা। ব্যস, তাতেই রেগে খাপ্পা নেটিজেনরা। কেন টুইটে ইদের কথা লেখেননি, কেন একজন মুসলিম হয়ে হিন্দুদের মতো শাড়ি পরেছেন, এইসব অভিযোগে সরব হয়ে চাঁচাছোলা ভাষায় সবাই আক্রমণ করেছেন সোহাকে। কিছুদিন আগে সমুদ্রসৈকতে বিকিনি পরে ছবি আপলোড করে ‘দঙ্গল’ খ্যাত ফতিমা সানা শেখকে মৌলবাদীদের আক্রমণের মুখে পড়তে হয়েছিল। একই ঘটনা হয়েছিল শিল্পী মীরের সঙ্গেও। ইদের দিন নিজের বাবার সঙ্গে ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছিলেন, ‘আমার আব্বা, আমার আল্লাহ’। বাবাকে আল্লাহর সঙ্গে কেন তুলনা করা হয়েছে, এই অভিযোগেই নেটদুনিয়ায় অশ্রাব্য গালিগালাজের শিকার হন মীর। এবার সোহাকেও রেয়াত করল না ‘অসহিষ্ণু’ নেটিজেনরা।
It isn’t a party without balloons 🎈! pic.twitter.com/VjWnntegjS
Advertisement— Soha Ali Khan (@sakpataudi) June 27, 2017
Advertisement
It isn’t a party without balloons 🎈! pic.twitter.com/VjWnntegjS
— Soha Ali Khan (@sakpataudi) June 27, 2017
শাড়ি পরার জন্য অনেকে সোহাকে মুসলিম মানতেই নারাজ। ৩৮ বর্ষীয় এই অভিনেত্রীর মা শর্মিলা ঠাকুর বাঙালি বলে অনেক অনুরাগীই ভেবে বসেন, বাঙালি কায়দায় শাড়ি পরেছেন। যা আদৌ নয়। ছবিতে একের পর এক ধীক্কারজনক কমেন্ট পড়তে থাকে। কিন্তু অধিকাংশই কমেন্ট করতে গিয়ে ভুলে গিয়েছিলেন, ছবিটি আদতে সোহার সাধ অনুষ্ঠানের। কিন্তু বর্তমান অসহিষ্ণু পরিবেশে কে মাথা ঘামায় এসব নিয়ে। সাধের কথা ছেড়ে সবাই সোহার শাড়ি নিয়েই বেশি উত্তেজিত ছিলেন। কেউ কেউ তো অভিনেত্রীকে জ্ঞানও দেন যে, ইদের দিন শারারা (ইদের পোশাক) পরা উচিত ছিল, শাড়ি নয়। যদিও বেশ কিছু অনুরাগীই সোহার পাশে দাঁড়িয়েছেন। ছবিটিতে লাইকের সংখ্যা ইতিমধ্যেই ৫০,০০০ ছাড়িয়েছে। কিন্তু তাহলে কী হবে, আক্রমণও কম পোহাতে হয়নি সোহাকে। তিনিও বা জানবেন কী করে, এখন মানুষ যে বড়ই অসহিষ্ণু। পড়ে অবশ্য অনুষ্ঠানের সব ছবির কোলাজ পোস্ট করেছিলেন সোহা। কিন্তু ততক্ষণে ক্ষতি যা হওয়ার হয়ে গিয়েছে।
সর্বশেষ খবর
-
‘হিন্দুদের সম্মোহিত করা হয়েছে’, মন্দিরের টাকা চুরিতে বিজেপিকে দুষে ‘রাম রক্ষা আন্দোলনে’ উদ্ধব
-
রাতভর অঝোরে বৃষ্টি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে জারি লাল সতর্কতা
-
বদলের বঙ্গে ছবি তৈরিতে আগ্রহী বলিউড-দক্ষিণী ইন্ডাস্ট্রি, কী বলছেন বিধায়ক হিরণ?
-
পুলিশি তৎপরতায় বারুইপুর কাণ্ডে আটক আরও ৩! ধৃতদের রাতভর জিজ্ঞাসাবাদ
-
বিকশিত ভারতের প্রথম রূপকার ছিলেন ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়