Sonakshi Sinha

খুদে ভক্তের ছবির আবদার না মিটিয়েই সটান গাড়িতে, ‘নির্দয়’ সোনাক্ষীর ভিডিও ভাইরাল

প্রিয় তারকাকে কাছে পেয়ে খুদে ভক্তের সেলফি তোলার আবদার। কিন্তু, 'স্টারডম' দেখিয়ে সটান গাড়িতে উঠে পড়লেন দাবাং গার্ল। ভাইরাল ভিডিওতে 'ক্ষুব্ধ' নেটভুবন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৯, ২০২৬, ১৭:১১

options
link
খুদে ভক্তের ছবির আবদার না মিটিয়েই সটান গাড়িতে, ‘নির্দয়’ সোনাক্ষীর ভিডিও ভাইরাল
'জেন জি' জিততেই কান ধরে ওঠবোস

প্রিয় তারকাকে কাছে পেয়ে একটা ছবি তুলতে কার না মন চায়! ভক্তের আবদার হাসিমুখে মেটান বিনোদুনিয়ার সেলেবরাও। কিছুক্ষেত্রে অবশ্য ব্যতিক্রমও থাকে। এবার সেই ব্যতিক্রমীর তালিকায় ‘দাবাং গার্ল’ সোনাক্ষী সিনহা। এক খুদে ভক্তের সামান্য একটা সেলফি আবদার মেটালেন না শত্রুঘ্ন কন্যা। পরিবর্তে নিজের গাড়িতে উঠে সটাং প্রস্থান করলেন সোনাক্ষী। ছোট্ট অনুরাগীর সামান্য আবদার না মিটিয়ে এতটা নিষ্ঠুর অভিনেত্রী!

Advertisement

সেলেব পাপারাজ্জিদের ক্যামেরবন্দি সেই মুহূর্ত সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই খুদে ভক্তের জন্য দুঃখপ্রকাশ করেছেন নেটাগরিকরা। ঘটনাটি ঠিক কী ঘটেছিল? গাড়িতে ওঠার ঠিক আগের মুহূর্তেই সোনাক্ষীর চারপাশে ভিড় জমান ভক্তরা। যা দেখে অভিনেত্রীর চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। ক্যামেরার ফ্ল্যাশ ব্লাবের ঝলকানির মাঝেই এক খুদে ভক্তের ফোন নিয়ে ছোটাছুটি। প্রিয় অভিনেত্রীকে কাছে পেয়েই একটা সেলফির জন্য আবদার করে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অনেক আশা নিয়ে সোনাক্ষী পর্যন্ত পৌঁছলেও শেষ পর্যন্ত শূন্য হাতেই ফিরতে হল তাকে। ভাইরাল হওয়া ভিডিওতে স্পষ্ট, উপস্থিত পাপারাজ্জি-সহ আরও অনেকেই সুর চড়িয়ে তাকে সেখান থেকে সরে যেতে বলছেন। তবুও হাল ছাড়েনি। সেসময় সোনাক্ষী সকলকে শান্তভাবে পরিস্থিতি সামলানোর কথা বললেও ভক্তের সেলফি আবদারটা রাখলেন না। গাড়িতে উঠে বাড়ির পথে রওনা দেন।

Advertisement
Sonakshi Sinha faces backlash after allegedly ignoring a young fan's selfie request.
খুদে ভক্তকে এড়িয়ে গেলেন সোনাক্ষী

ফলস্বরুপ একরাশ নিরাশা আর হতাশা নিয়েই ফিরে আসে সোনাক্ষীর সেই খুদে ভক্ত। দিনকয়েক আগে নৈশভোজ সেরে বেরনোর সময় রেস্তরাঁর বাইরে উপস্থিত পাপারাজ্জিরা তাঁদের ঘিরে ধরে ছবি ও ভিডিও তুলতে শুরু করেন। এই ঘটনায় অত্যন্ত বিরক্ত হন সোনাক্ষী। প্রথম কয়েক সেকেণ্ড হাসিমুখে তাকালেও মুহূর্তে ধৈর্যচ্যুতি ঘটে।

করজোড়ে বলে ওঠেন, ‘বস গাইজ। থ্যাঙ্ক ইউ। গুড নাইট!’ যার বাংলা তর্জমা করলে হয়, ‘অনেক হয়েছে। ধন্যবাদ, শুভরাত্রি।’ এরপরও ছবি ভিডিও তোলা থেকে বিরত হননি প্যাপরা। এবার খানিকটা সুর চড়িয়ে সোনাক্ষীর সংযোজন, “গাইজ হো গয়া। হো গয়া। বস। থ্যাঙ্ক ইউ।” অর্থাৎ, ‘এবার হয়ে গিয়েছে। ধন্যবাদ।’ 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.