সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে আজও তাঁর পরিচিতি দাবাং গার্ল হিসেবেই৷ যার খোলস থেকে বেরিয়ে আসার জন্য ফুল ‘ফোর্স’-এ চেষ্টা করে যাচ্ছেন সোনাক্ষী সিনহা৷ কিন্তু সেভাবে সাফল্য এখনও পাননি৷ তাই এবার সংবাদমাধ্যমের স্মরণাপন্ন হয়েছেন বলি বিউটি৷ প্রচারের তাগিদে নয়, সিনেমার প্রয়োজনে৷ নতুন ছবি ‘নূর’ সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে সোনাকে৷ দেখুন তাঁর এই ছটফটে অবতারের নমুনা৷
‘নেকেড’ কতটা ঝড় তোলে তার অপেক্ষায় আছি: ঋতাভরী
ফার্স্ট লুকে ‘বেগম জান’ বিদ্যা কতটা টক্কর দিলেন ঋতুপর্ণাকে?
পাকিস্তানি লেখিকা তথা সাংবাদিক সাবা ইমতিয়াজের উপন্যাস ‘করাচি, ইউ আর কিলিং মি’ থেকে অনুপ্রাণিত নূরের চিত্রনাট্য৷ তবে ছবির প্রেক্ষাপট মুম্বই৷ যেখানে সাংবাদিক হিসেবে বেশ বেগ পেতে হয় সোনাক্ষীকে৷ হাসির মোড়কে পুরো গল্প সাজিয়েছেন পরিচালক৷ তবে এরই মধ্যে রয়েছে ট্যুইস্ট৷ যাতে তুলে ধরা হবে সাংবাদিক ও মনুষত্বের দ্বন্দ্বকেও৷ এপ্রিল মাসের ২৭ তারিখ মুক্তি পাবে এই ছবি৷ যাতে সোনাক্ষীর পাশাপাশি দেখা যাবে পূরব কোহলি ও শিবানি দাণ্ডেকরের মতো অভিনেতারা৷ ক্যামিও চরিত্রে দেখা যাবে সানি লিওনকেও৷
সর্বশেষ খবর
-
নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ সিকিমের মুখ্যমন্ত্রীর, কী কথা হল?
-
শান্তি বৈঠকেই ইরানি নেতাদের হত্যার ছক ইজরায়েলের! তেহরানকে সতর্ক করে আমেরিকা
-
অশোধিত তেলের দাম কমলেও এখনই সস্তা নয় পেট্রল-ডিজেল, সাফ কথা কেন্দ্রের
-
‘ব্রাজিলের ম্যাচটা চালাবে’, মৃত্যুর আগের মুহূর্তে বাবার কাছে শেষ আবদার রামকৃষ্ণ মিশন ছাত্রের
-
শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন চলছে? ৭২ ঘণ্টা আগে বিয়ের প্ল্যান শেয়ার করলেন আমির