OMG! এই কারণে বন্ধ হয়ে গেল ডায়ানা-সোনাক্ষীর শুটিং!

ব্যাপারটা কী?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২০, ২০১৮, ১৫:২৬

options
link
OMG! এই কারণে বন্ধ হয়ে গেল ডায়ানা-সোনাক্ষীর শুটিং!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আউটডোর লোকেশন। ক্যামেরা-লাইট-ক্রিউ সবই ঠিক ছিল। দিব্যি শুটিং চলছিল। বাদ সাধল ‘সেক্স টয়’। হ্যাঁ, ‘সেক্স টয়’ ব্যবহারের অভিযোগেই বন্ধ হয়ে গেল সোনাক্ষী সিনহা ও ডায়ানা পেন্টির ‘হ্যাপি ভাগ জায়েগি রিটার্নস’-এর শুটিং।

Advertisement

[বহু বাধা-বিপত্তি পেরিয়ে মুক্তি আসন্ন, প্রকাশ্যে ‘পদ্মাবত’-এর নয়া ঝলক]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২০১৬ সালের আগস্ট মাসে মুক্তি পেয়েছিল পরিচালক মুদস্সর আজিজের ‘হ্যাপি ভাগ জায়েগি’। মুখ্য ভূমিকায় ছিলেন ডায়ানা পেন্টি, অভয় দেওল, জিমি শেরগিল, আলি ফজলরা। বক্স অফিসে বেশ ভালই ব্যবসা করেছিল সে ছবি। এরপরই সিক্যুয়েলের পরিকল্পনা হয়। নতুন ছবিতে ডায়ানার সঙ্গে যোগ দেন সোনাক্ষী সিনহাও।

Advertisement

 

দুই নায়িকাকে নিয়েই ব্যাংককে শুটিং চলছিল। এক সর্বভারতীয় সংবাদসংস্থার দাবি, একটি গানের দৃশ্যের শুটিং চলাকালীন ‘সেক্স টয়’ ব্যবহার করেছিলেন স্বল্পবসনা মডেলরা। শুটিংয়ের সে দৃশ্য এক স্থানীয় দর্শক নিজের মোবাইলে রেকর্ড করে নেন। আর তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন। ভিডিও অচিরেই ভাইরাল হয়ে যায়। এর বিরুদ্ধেই ব্যাংকক পুলিশে অভিযোগ দায়ের হয়।

[অভিনয় ছেড়ে হঠাৎ এ কাজ করছেন কেন বরুণ ধাওয়ান?]

অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেয় পুলিশ। প্রকাশ্যে অশ্লীলতার দায়ে শুটিং বন্ধ করে দেওয়া হয়। প্রযোজনা সংস্থার বিরুদ্ধে নাকি ব্যাংককে শুটিংয়ের নিয়ম লঙ্ঘনের অভিযোগও আনা হয়েছে। অগত্যা তল্পিতল্পা গুটিয়ে ব্যাংকক থেকে ফিরে আসতে হয় ‘হ্যাপি ভাগ জায়েগি রিটার্নস’-এর কলাকুশলীদের। যদিও এ ঘটনা নিয়ে পরিচালক ও দুই নায়িকার পক্ষ থেকে তেমন কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে জানা গিয়েছে, ঘটনায় বেশ আশাহত গোটা টিম। শুটিংয়ের এই দৃশ্যটি অন্য কোথাও নতুন করে রেকর্ড করার পরিকল্পনা করা হচ্ছে।

[নিউ ইয়র্কের রাস্তায় কাকে চুম্বন করছেন প্রিয়াঙ্কা চোপড়া?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.