সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের বয়স এখন সাত বছর। জীবনে এসেছে বায়ু। আপাতত মাতৃত্ব চেটেপুটে উপভোগ করছেন সোনম কাপুর। তারই মাঝে সপ্তম বিবাহবার্ষিকীতে স্বামীর হাত ধরে মুম্বইয়ে চিকিৎসকের কাছে অভিনেত্রী। নেটিজেনদের প্রশ্ন, ফের সুখবর আসছে?
গত ২০১৮ সালে চারহাত এক হয় সোনম ও আনন্দের। বিয়ের সপ্তম বিবাহবার্ষিকীতে বেশ কয়েকটি অদেখা ছবি শেয়ার করেন অভিনেত্রী। ইনস্টাগ্রামের ক্যাপশনে লেখেন, “আসলে তুমি অতুলনীয়। আমার জীবনের ভালোবাসা। সবসময় আমাকে খুঁজো।” কোনও ছবিতে পেস্তা রঙের শাড়ি পরে দেখা গিয়েছে অভিনেত্রীকে। আনন্দ আহুজার পরনে অফ হোয়াইট রঙের কুর্তা। আবার কয়েকটি ছবিতে লাল রঙের শাড়ি, ভারী গয়নায় সেজে সোনম। সপ্তম বিবাহবার্ষিকীতে নায়িকা যে বিশেষ দিনের নস্ট্যালজিয়ায় ভাসছেন তা তাঁর শেয়ার করা ছবি দেখেই স্পষ্ট।
View this post on InstagramAdvertisement
২০২২ সালের সোনম ও আনন্দের জীবনে আসে বায়ু। আপাতত ছোট্ট বায়ুই তাঁর কাছে সব কিছু। তাই তো লাইট, ক্যামেরা, অ্যাকশন থেকে খানিক বিরতি নিয়েছেন সোনম। সপ্তম বিবাহবার্ষিকীতে স্বামীর হাত ধরে চিকিৎসকের কাছে অভিনেত্রী। ঢোলাঢালা সাদা একেবারে ক্যাজুয়াল পোশাকে দেখা গিয়েছে তাঁকে। সোনম ও আনন্দকে চিকিৎসকের কাছে দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা। আবারও কি বাবা-মা হতে চলেছেন সোনম ও আনন্দ, প্রশ্ন তাঁদের। যদিও সে বিষয়ে তেমন কিছু এখনও পর্যন্ত শোনা যায়নি।
View this post on Instagram
সর্বশেষ খবর
-
হাতে ৩৫ লাখি ব্যাগ, ২১ লক্ষের ঘড়ি পরে সংসদে ‘ক্যুইন’, মহুয়ার পর চর্চায় কঙ্গনার ‘ব্যাগবতী’
-
কলকাতায় আসার ঝঞ্ঝাট নেই, এবার চাকদহ থেকে সোজা শিলিগুড়ি! এসি বাস চালু এ সপ্তাহেই
-
ওয়ানডে বিশ্বকাপের দলে ঢুকতে কী করতে হবে? এবার ‘ব্রাত্য’ শামির জন্য এগিয়ে এলেন জাহির খান
-
স্বাধীনতা বিষয়ক ক্যুইজে সাভারকরের স্তুতি কেন? সাসপেন্ড শিক্ষক, সরগরম কেরল রাজনীতি
-
‘লক্ষ্মী এল ঘরে’, আনন্দে নাচ প্রপিতামহীর! মাইক বাজিয়ে কন্যারত্নকে ঘরে আনল পরিবার