সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাঁচাপাকা চুল৷ মুখ ভর্তি দাঁড়িগোফ৷ চোখে কালো চশমা৷ পরনে ময়লা জামাকাপড়৷ একটা পুরনো হারমোনিয়াম নিয়ে রাস্তার পাশে বসে আপনমনে গান গাইছেন তিনি৷ পোষা পাখির মতো আঙুল চলেছে হারমোনিয়ামের রিডে৷ আর সে গান শুনে স্তব্ধ পথচলতি মানুষ৷ পথের পাশেও এমন গায়ক থাকে! এই বিস্ময়ই সকলের চোখে মুখে৷
কিন্তু কে এই গায়ক? বিস্ময় নিয়েই কেউ বা হেঁটে চলে গিয়েছেন৷ কেউ কেউ আবার থমকেও গিয়েছেন৷ একজন তো গানে মুগ্ধ হয়ে গায়ককে টাকাও দিয়েছেন৷ রাস্তার পাশে এমন গান শোনার সুযোগ কী সহজে মেলে! সত্যিই মেলে না৷ কেননা গায়ক যে খোদ সোনু নিগম৷ হ্যাঁ, সোনুই রাস্তার পাশে বসে ভিখারির ছদ্মবেশে গান শোনালেন৷
কেন এমন ছদ্মবেশ? আসলে এটা ছিল একটি পরীক্ষা৷ গান মানুষকে কতটা মোহিত করতে পারে, ব্যস্ততার যুগেও মানুষকে থমকে দিতে পারে কি না, তাইই পরীক্ষা করে দেখতে চেয়েছিলেন ‘কালচারাল মেশিন’ সংস্থার ক্রিয়েটিভ ডিরেক্টর৷ আর এ কাজে সোনুর থেকে ভাল লোক আর এ কে হতে পারে৷ সোনু তা করেও দেখালেন৷ মঞ্চে তিনি যে ম্যাজিক দেখান, তার থেকেও বড় ম্যাজিক যেন দেখালেন ‘রোডসাইড উস্তাদ’ হয়ে৷
সোনু নিজেও এ কাজে খুব বেশি৷ মেকআপ এমন ছিল যে কেউ তাঁকে চিনতেও পারেনি৷ অর্থাৎ সোনু নিগমের পরিচয় এখানে কাজ করেনি৷ শুধু তাঁর গান শুনেই মানুষ থমকে গিয়েছে৷ সমস্ত ব্যস্ততা সত্ত্বেও এ যুগে গানের সুরে যে আজও মানুষকে সম্মোহিত করে রাখা যায় তা প্রমাণ হওয়াতেই খুশি সোনু৷
দেখুন সে ভিডিও-
সর্বশেষ খবর
-
রেকর্ড বুকে কেন, গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, জিতেও নকআউটে কঠিন লড়াইয়ে ক্রোয়েশিয়া
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ
-
‘আত্মঘাতী’ বিস্ফোরণে কাঁপল করাচির সেনা দপ্তর, চলল গুলি, মৃত্যু তিন পাক সেনার
-
লেনিন নয়, হৃদয় সম্রাট শিবাজি! ‘লাল’ যাদবপুরে পালিত ‘হিন্দু সাম্রাজ্য দিবস’
-
লিঙ্কডিনে ফুটবলার খুঁজে বিশ্বকাপের নকআউটে! কেপ ভার্দের স্বপ্নের সওদাগর যে মানুষটা