মারাত্মক শারীরিক অসুস্থতায় ভুগছেন সোনু নিগম। খবর, স্নায়ুজনিত সমস্যায় গায়ক এতটাই জেরবার যে, প্রতিটা মুহূর্তে অসহ্য যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হচ্ছে তাঁকে। বলিউড মাধ্যম সূত্রে খবর, বিগত কয়েক সপ্তাহ ধরেই কড়া চিকিৎসা পদ্ধতির মধ্য দিয়ে যেতে হচ্ছে সোনু নিগমকে। এমআরআই, সিটি স্ক্যান বাদ যায়নি কিছুই। নিত্যদিন কড়া ওষুধও খেতে হচ্ছে গায়ককে। যার প্রভাব পড়েছে সোনুর কর্মজীবনেও। গায়কের এক ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই উদ্বিগ্ন অনুরাগীমহল। আচমকাই কী হল সোনুর? কৌতূহল সর্বত্র।
আরও পড়ুন:
“আমার স্নায়ুগুলো যেন চিমটি কাটছে! এত যন্ত্রণা হচ্ছে। এক সপ্তাহ ধরে…।”
সম্প্রতি ইনস্টাগ্রামে এক ভিডিও শেয়ার করে সোনু নিগম জানিয়েছেন যে, তিনি মারাত্মক যন্ত্রণাদায়ক স্নায়ুজনিত এক সমস্যায় ভুগছেন। পরিস্থিতি এতটাই সঙ্গীন যে, নিয়মিত প্রায় সর্বক্ষণ চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হচ্ছে তাঁকে। গায়ক আসলে পিঞ্চড নার্ভ’-এর সমস্যায় ভুগছেন। এই রোগ হলে হাড়, পেশি, লিগামেন্টের আশেপাশের টিস্যুর অতিরিক্ত চাপের ফলে স্নায়ু সংকুচিত হয়ে পড়ে। যার ফলে স্নায়ুর স্বাভাবিক ক্রিয়া-প্রতিক্রিয়ায় ব্যাঘাত ঘটে। তারই চিকিৎসার অংশ হিসাবে একাধিকবার সিটি স্ক্যান, এমআরআই করাতে হয়েছে তাঁকে। নিয়মিত ফিজিওথেরাপিও করতে হচ্ছে। চলছে কড়া ডোজের ওষুধপত্র। কাঁধে ব্যান্ডেজ নিয়ে ওই ভিডিও বার্তায় সোনু নিগম জানালেন, “আমার স্নায়ুগুলো যেন চিমটি কাটছে! এত যন্ত্রণা হচ্ছে। এক সপ্তাহ ধরে এমআরআই আর সিটি স্ক্যান করাচ্ছি। অনেক ওষুধও খাচ্ছি।” শুধু তাই নয়।

চলতি মাসের শেষের দিকেই মুম্বইতে একটি অনুষ্ঠানে গান গাওয়ার কথা গায়কের। তবে শারীরিক কষ্টকে উপেক্ষা করেই ওই অনুষ্ঠানে পারফর্ম করার সিদ্ধান্ত নিয়েছেন সোনু নিগম।
ফিজিওথেরাপির সময়েও খুব কষ্ট পাচ্ছেন, বলেও জানালেন সোনু। গায়কের মন্তব্য, “ফিজিওথেরাপি খুব যন্ত্রণাদায়ক! এখন ব্যথা উপশমের ওষুধ খাচ্ছি। যার ফলে আমার কণ্ঠস্বর একটু ভারী হয়ে রয়েছে।” এহেন পেশি শিথিলকারী ওষুধ খাওয়ার ফলে গলায় যে প্রভাব পড়েছে, তার জেরে গান গাইতেও সমস্যা হচ্ছে শিল্পীর। অতঃপর এমতাবস্থায়, লাইভ অনুষ্ঠান নিয়ে চিন্তায় পড়েছেন সোনু নিগম। জানা গিয়েছে, চলতি মাসের শেষের দিকেই মুম্বইতে একটি অনুষ্ঠানে গান গাওয়ার কথা গায়কের। তবে শারীরিক কষ্টকে উপেক্ষা করেই ওই অনুষ্ঠানে পারফর্ম করার সিদ্ধান্ত নিয়েছেন সোনু নিগম। গায়ক দৃঢ়প্রতিজ্ঞ যে, তিনি যাবতীয় বাধা-বিপত্তি কাটিয়ে মঞ্চে উঠতে পারবেন। কিন্তু সোনুর এহেন শারীরিক পরিস্থিতিতে উদ্যোক্তারা পড়েছেন দুশ্চিন্তায়!
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী