Sonu Nigam

‘এবার বাঁচালাম, প্রতিবার পারব না কিন্তু…’, কাকে সতর্ক করলেন সোনু নিগম?

মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামাল দিলেন গায়ক। কী এমন করলেন, যার জেরে শ্রোতা-অনুরাগীমহলের প্রশংসার জোয়ারে ভাসছেন সোনু নিগম?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১২, ২০২৬, ১৬:৩৮

options
link
‘এবার বাঁচালাম, প্রতিবার পারব না কিন্তু…’, কাকে সতর্ক করলেন সোনু নিগম?
কাকে সতর্ক করলেন সোনু নিগম?

পরিস্থিতি নাগালের বাইরে চলে গেলে তারকাদের মেজাজ হারানোর বিষয় নতুন নয়! কিন্তু মাথা ঠান্ডা রেখে কজনই বা পারেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে? সম্প্রতি এমনই এক উদাহরণ তৈরি করে শ্রোতা-অনুরাগীমহলের প্রশংসার জোয়ারে ভাসছেন সোনু নিগম।

Advertisement
Sonu Nigam STOPS Srinagar concert for Azaan, viral video
সোনু নিগম। ছবি- সংগৃহীত

ঠিক কী ঘটেছে? শিরোনাম পড়ে এহেন কৌতূহল উঁকি দেওয়া অস্বাভাবিক নয়। আসলে দিন কয়েক আগে কোলাপুরে কনসার্ট করতে গিয়েছিলেন সোনু। সেখানেই লাইভ অনুষ্ঠান চলাকালীন আচমকা এক ভক্ত দর্শকাসন ছেড়ে লাফিয়ে উঠে পড়েন মঞ্চে। প্রিয় তারকাদের দেখলে ভক্তদের এহেন উন্মাদনার খবর প্রায়শই শিরোনামে বিরাজ করে। কিন্তু কনসার্টের মাঝে ওই অনুরাগী যা করেন, তাতে কিছুক্ষণের জন্য গান থামাতে বাধ্য হন সোনু নিগম। কারণ ততক্ষণে মঞ্চে উদ্যোক্তাদের একাংশ এসে চোখ রাঙাতে শুরু করেছেন। নিরাপত্তারক্ষীরাও মারমুখী হয়ে তেড়ে গিয়েছিলেন সোনুর ওই অনুরাগীর উদ্দেশে। লাইভ শোয়ে ছন্দপতন ঘটায় দর্শকাসন থেকেও চিৎকার-চেঁচামেচি শুরু হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে সামাল দিতে মাঠে নামতে হয় খোদ গায়ককে। রাগ না করে, শান্ত কণ্ঠেই ওই ভক্তকে তিনি বলেন, ‘বাহ, সাবাশ!’ গুরুগম্ভীর পরিস্থিতি ততক্ষণে খানিক সামাল দেওয়া সম্ভব হয়েছে। এরপর গায়ক যা করলেন তাতে হতবাক প্রত্যক্ষদর্শীরা।

Advertisement

ভক্তের উদ্দেশে সোনু নিগমের এহেন আচরণের ভিডিও ভাইরাল হতেই সোশাল পাড়ায় প্রশংসার জোয়ার। তবে ভবিষ্যতে যেন আর কোনও ভক্ত এমন কাজ না করেন, তারও সতর্কবাণী দিলেন সোনু।

নিরাপত্তারক্ষীরা যখন ওই ভক্তকে ঘাড় ধাক্কা দিয়ে মঞ্চ থেকে সরাতে উদ্যত হন, তখন সোনু এগিয়ে এসে হস্তক্ষেপ করেন এবং আশ্চর্যভাবে অনুরাগীকে আবার মঞ্চে ডেকে নিয়ে গান গাওয়া শুরু করেন। ছন্দপতনের রেশ দর্শককে বুঝতেই দেননি তিনি। আর ভক্তের উদ্দেশে সোনু নিগমের এহেন আচরণের ভিডিও ভাইরাল হতেই সোশাল পাড়ায় প্রশংসার জোয়ার। তবে ভবিষ্যতে যেন আর কোনও ভক্ত এমন কাজ না করেন, তারও সতর্কবাণী দিলেন সোনু। তিনি বলেন, “কেন মার খাওয়ার মতো কাজ করেন? এইবার তো বাঁচিয়ে নিলাম, প্রতিবার কিন্তু বাঁচাতে পারব না।”

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sonu Nigam (@sonunigamofficial)

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.