সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁদের বিয়ে হয়েছে প্রায় দু’বছর হতে চলল। কিন্তু দিন যত যাচ্ছে পাল্লা দিয়ে ততই যেন তাঁদের ভালোবাসা আরও বাড়ছে। সোশাল মিডিয়ায় হোক বা বাস্তবে, তাঁদের জীবনে উঁকি দিলেই বোঝা যায় তাঁরা টলিপাড়ার ‘লাভি ডাভি ডুয়ো’। কার কথা বলছি ভাবছেন? কথা হচ্ছে সৌরভ দাস ও দর্শনা বণিকের।
২০২৩ সালের ১৫ ডিসেম্বর চারহাত এক হয়েছিল তাঁদের। কলকাতার এক বিলাসবহুল ভেন্যুতে বসেছিল তাঁদের বিয়ের আসর। আর সামনেই সেই দিন আসন্ন। সৌরভ-দর্শনার বিয়ের দ্বিতীয় জন্মদিন। তার আগে শহর থেকে অনেক দূরে একান্তে নিজেদের মতো করে সময় কাটাতে উড়ে গেলেন তাঁরা। ইন্দোনেশিয়াতে এবারের বিবাহবার্ষিকীটা কাটাবেন তাঁরা।
View this post on InstagramAdvertisement
ইতিমধ্যেই সমুদ্রতটে ভালোবাসায় মোড়া একগুচ্ছ ছবি পোস্ট করেছেন তাঁরা ইনস্টাগ্রামে। ক্যাপশনে লিখলেন, ‘ওয়ার্ক, ট্র্যাভেল, সেভ, রিপিট’। অর্থাৎ কাজ, বেড়ানো, সঞ্চয় আর আবার কাজ, এইভাবেই চলে তাঁদের জীবনটা। কলকাতায় বেশিরভাগ সময়েই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকেন সৌরভ ও দর্শনা। আর তার ফাঁকে সময় পেলেই চলে যান নিজেদের মতো সময় কাটাতে। এবারেও তার অন্যথা হল না। দ্বিতীয় বিবাহবার্ষিকীতেও একান্তে সময় কাটাতে উড়ে গেলেন তাঁরা বিদেশে।
সর্বশেষ খবর
-
উৎসবের মরশুমে ‘সুখবর’, একধাক্কায় ৫ থেকে ১০ হাজার বেতন বাড়ল চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের
-
পুরনো বাতিল, নয়া ১৫১ গাড়ি আসছে মন্ত্রী-আমলাদের জন্য
-
‘ভারত গর্বিত’, ১৮০ প্রাণ বাঁচানো ‘হিরো’ ভারতীয় পাইলটকে কুর্নিশ মোদির, প্রশংসায় নেতানিয়াহু
-
অসম্মানের বিদায়! কোচের সঙ্গে ঝামেলায় পর্তুগাল শিবির ছাড়লেন রোনাল্ডো, ‘অবসর’ আসন্ন?
-
নিশ্চিত সেমিফাইনালের দিনক্ষণ, ফাইনাল এখনও অন্ধকারে! শিল্ডের জন্য ধাক্কা আইএসএলের প্রস্তুতিতে?