Ranya Rao

‘অভিযোগ অত্যন্ত গুরুতর’, জামিন পেলেন না সোনাপাচারে ধৃত কন্নড় অভিনেত্রী

আপাতত বেঙ্গালুরুর রাজস্ব গোয়েন্দা দপ্তরের হেফাজতেই থাকতে হবে অভিনেত্রীকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৪, ২০২৫, ২০:০৫

options
link
‘অভিযোগ অত্যন্ত গুরুতর’, জামিন পেলেন না সোনাপাচারে ধৃত কন্নড় অভিনেত্রী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধোপে টিকল না আর্জি। জামিন পেলেন না সোনাপাচার মামলায় ধৃত কন্নড় অভিনেত্রী রানিয়া রাও। আপাতত বেঙ্গালুরুর রাজস্ব গোয়েন্দা দপ্তরের হেফাজতেই থাকতে হবে তাঁকে। এদিকে, এই মামলায় ধৃত তরুণ রাজুকে ১৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বেঙ্গালুরুর বিশেষ আদালত।

Advertisement

গত ৩ মার্চ, বেঙ্গালুরুর বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন রানিয়া। পর তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় ২ কোটি ৬৭ লক্ষ টাকা এবং ২ কোটি টাকারও বেশি মূল্যের সোনা। এই সব টাকা ও সোনার কোনও রসিদ বা উৎসের কথা জানাতে পারেননি অভিনেত্রী। পরে দুবাইয়ের শুল্ক দপ্তর জানিয়ে দেয়, গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে তিনি দুবাই থেকে সোনা কিনেছিলেন। এবং ঘোষণা করেছিলেন, ওই সোনা নিয়ে তিনি জেনেভায় যেতে চান। যদিও দেখা গিয়েছে, সোনা নিয়ে তিনি ভারতেই ফিরেছিলেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এভাবে বারবার দুবাই যাওয়ার ভ্রমণ ইতিহাস থেকে পুলিশ নিশ্চিত, সোনা পাচারের কাজেই এতবার সেখানে যেতে হয়েছিল কন্নড় অভিনেত্রীকে। এদিকে তদন্তকারীদের দাবি, তিনি একেবারেই তদন্তে সহযোগিতা করছেন না। ফলে তাঁকে হেফাজতে রাখলে প্রমাণ নষ্টের সম্ভাবনাও থাকবে না বলে দাবি পুলিশের। এই পরিস্থিতিতে তাঁকে জামিন দেওয়া সম্ভব নয় বলেই জানায় আদালত। উল্লেখ্য, অভিনেত্রীর বাবা রামচন্দ্র রাও একজন আইপিএস অফিসার। বছর কয়েক আগে একটি সোনাপাচার মামলায় নাম জড়িয়েছিল তাঁরও। টানা জেরায় কার্যত বিপর্যস্ত অভিনেত্রী। আইনজীবীর কাছে তিনি জানান, “মানসিক অবসাদে ভুগছি। আমি ঘুমোতে পারছি না। বিমানবন্দর থেকে গ্রেপ্তারির স্মৃতি যেন আমাকে তাড়া করে বেড়াচ্ছে।”

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.