সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথা দিয়েছিলেন, এমাসের শেষেই ‘দশম অবতার’-এর গানের ঝাঁপি খুলবেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji), অনুপম রায় (Anupam Roy) জুটি। প্রতিশ্রুতি রাখলেন। ৩০ সেপ্টেম্বর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিনেই ‘বাইশে শ্রাবণ’-এর কথা মনে করিয়ে নতুন গান ‘আমি সেই মানুষটা আর নেই’ প্রকাশ্যে আনলেন।
গানের মিউজিক ভিডিওতেই গল্পের আভাস মিলেছে। পরিস্থিতির শিকার হওয়া কোনও মানুষের অনুভূতি ক্ষয়, মানসিক বিপর্যয়, মানবতার মৃত্যু… ফুটে উঠেছে ‘আমি সেই মানুষটা আর নেই’ গানটিতে (Dawshom Awbotaar Song)। অনুপম রায়ের কণ্ঠে এই গান ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়েছে। গানের কথা ও সুরও অনুপমেরই। মিউজিক ভিডিওতে প্রসেনজিৎ, যিশু এবং অনির্বাণের চরিত্রের ঝলক দেখা গেল। উল্লেখ্য, এযাবৎকাল যতবার সৃজিত-অনুপম জুটি বেঁধেছেন, ততবার সুপারহিট সব গান মন ছুঁয়ে গিয়েছে দর্শক-শ্রোতাদের। অনুপমের মন্তব্য, “এই গানটা আমার মনের খুব কাছের। আশা করি সকলের ভালো লাগবে।”
[আরও পড়ুন: মুসলিম বাড়িতে ‘হিন্দু’ রীতিতে গৃহপ্রবেশ, ফাহাদকে নিয়ে মেয়ের ষষ্ঠী পুজো স্বরা ভাস্করের]
এই গান প্রকাশ্যে এনে প্রযোজনা সংস্থা এসভিএফ-এর তরফে জানানো হয়েছে, “আমরা সবাই যে মানুষটা ছিলাম কোনও একসময়, যে মানুষটা হতে চেয়েছিলাম একদিন, ধাক্কা খেতে খেতে সেই মানুষটা কোথায় হারিয়ে যায়! সেই বদলে যাওয়া, হেরে যাওয়া মানুষদের গল্প বলে ‘আমি সেই মানুষটা আর নেই’।” ১৯ অক্টোবর মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জয়া আহসান, অনির্বাণ ভট্টাচার্য এবং যিশু সেনগুপ্ত অভিনীত ‘দশম অবতার’।
[আরও পড়ুন: সর্বকালের সফল বলিউড ছবির দৌড়ে দুইয়ে শাহরুখের ‘জওয়ান’, সামনে কেবল আমির]
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর