সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাংরি ম্যান থেকে বামন অবতার। রোম্যান্সের জাল ভেদ করে নিজেকে নানাভাবে মেলে ধরার চেষ্টা করে চলেছেন শাহরুখ খান। কিন্তু এখনও পর্যন্ত খেলার দুনিয়ার কোনও তারকার বায়োপিকে দেখা যায়নি তাঁকে। ‘চক দে ইন্ডিয়া’ ছবিতে অবশ্য তাঁর চরিত্রের সঙ্গে ভারতীয় হকি দলের প্রাক্তন কোচ রঞ্জন নেগির সামঞ্জস্য ছিল। তবে অতটুকুই। রিয়েল লাইফের কোনও ক্রিকেটারকে রিল লাইফে ফুটিয়ে তোলেননি কিং খান। তবে এবার এমনটা তিনি করতে চান। খোলাখুলি মনের ইচ্ছা ব্যক্ত করলেন তিনি। শুধু তাই নয়, কোন ক্রিকেটারের চরিত্রে অভিনয় করতে চান, সে কথাও লুকোলেন না।
[প্রতিবাদ করে কাজ হারিয়েছিলেন, #MeToo নিয়ে মুখ খুললেন অদিতি]
সাম্প্রতিক সময়ে খেলার দুনিয়ার তারকাদের জীবনযুদ্ধের কাহিনি বড়পর্দায় জায়গা করে নিয়েছে। কিংবদন্তি মিলখা সিং থেকে বিশ্বজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, বক্সার মেরিকম থেকে হকি তারকা সন্দীপ সিং, অনেককে নিয়েই বলিউডে তৈরি হয়েছে বায়োপিক। বক্স অফিসে এসব ছবি চুটিয়ে ব্যবসাও করেছে। শীঘ্রই অলিম্পিকে ব্রোঞ্জজয়ী সাইনা নেহওয়ালের ভূমিকায় সেলুলয়েডে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে। কিন্তু বলিউড বাদশা কার চরিত্রে অভিনয় করতে চান? সম্প্রতি একটি সাক্ষাৎকারে সে কথা নিজেই ফাঁস করলেন অভিনেতা। ‘জিরো’ ছবির প্রচারে একটি অনুষ্ঠানে পৌঁছেছিলেন শাহরুখ। সঙ্গে ছিলেন ক্যাটরিনা কাইফ এবং অনুষ্কা শর্মাও। ‘জব তক হ্যায় জান’-এর পর ফের তিন তারকা একসঙ্গে ধরা দিয়েছেন রুপোলি পর্দায়। ছবি নিয়ে নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া। এরই মধ্যে কিং খান বললেন, পর্দায় যদি তিনি বিরাট কোহলি হয়ে ওঠেন, তাহলে ভাল লাগবে।
[জঙ্গলে কেমন হল জোজোর অ্যাডভেঞ্চার?]
শাহরুখের কথা শুনে হেসে ফেলেন মিসেস কোহলিও। অনুষ্কার বলেন, বিরাট কোহলি হতে হলে দাড়ি রাখতে হবে শাহরুখকে। শাহরুখের পালটা উত্তর, অনুষ্কার সঙ্গে তাঁর আগের ছবি ‘জব হ্যারি মেট সেজল’ ছবিতে অনেকটা বিরাটের মতোই দেখতে লাগছিল তাঁকে। সেখানে দাড়ি ছিল তাঁর। এরপরই কিং খানের দিকে আসে পরের প্রশ্ন, পর্দায় বিরাট সাজলে তাঁর বিপরীতে কাকে চাইবেন অভিনেতা। এক মুহূর্ত না ভেবে মজা করে শাহরুখ বলেন, “ক্যাটরিনাকে। ওকে অনুষ্কার মতো দেখতে। সেই কারণে।” বিরাট-অনুষ্কার জীবনকাহিনির জন্য অভিনেতা-অভিনেত্রী তো পাকা হয়েই গেল। এবার শুধু খবরটা কোনও পরিচালকের কানে পৌঁছনোর পালা।
সর্বশেষ খবর
-
কম সুদে চটজলদি লোন পাইয়ে দেওয়ার ছক! বড়সড় প্রতারণাচক্রের পর্দাফাঁস লালবাজারের
-
‘একতরফা পদক্ষেপ নয়’, সাড়ে ১২ শতাংশ শুল্কে আমেরিকাকে আলোচনায় বসার বার্তা ভারতের
-
অবিশ্বাস্য লড়াইয়েও শেষরক্ষা হল না মুচোভার, ‘চেক-মেটে’ উইম্বলডনের নতুন রানি নোসকোভা
-
বীরগাথা থেকে দেশভাগের যন্ত্রণা, বাংলায় পার্টিশন মিউজিয়াম বানানোর প্রস্তাব গোপাল পাঁঠার পরিবারের
-
প্রথমে দু’হাজার, তারপর দৈনিক ৩ লক্ষ টাকা! রামমন্দিরে চুরির তদন্তে স্বীকারোক্তি অভিযুক্তের